চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশব্যাপী ৫৩ প্রেক্ষাগৃহে চলবে ‘বিবাহ অভিযান’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৯
বিনোদন
A A

আমদানি চুক্তির ভিত্তিতে শুক্রবার (২৬ জুলাই) থেকে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাসহ দেশজুড়ে একযোগে ৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দাম্পত্য জীবনের মধুর কলহ উপজীব্য করে নির্মিত কলকাতার ছবি ‘বিবাহ অভিযান’।

গেল মাসেই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তারকাবহুল ছবি ‘বিবাহ অভিযান’। ভারতীয় দর্শকদের মন জয় করে এবার আমদানি চুক্তির ভিত্তিতে ২৬ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চলবে ছবিটি। ছবিটি বাংলাদেশে আমদানি করছে প্রাইম প্রোডাকশন।

কলকাতার এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের তারকা অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবিটি বাংলাদেশে মুক্তির প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, হাস্যরস নির্ভর এই চলচ্চিত্রটি সিনেমা হলে দমফাটানো হাসির উপলক্ষ তৈরি করে দেবে বারংবার। দেশে আমার ভক্তদের সাথে সিনেমাটি একত্রে দেখবো বলে অপেক্ষায় ছিলাম এতোদিন। চলচ্চিত্রপ্রেমী ও ভক্তদের সাথে একত্রে শীষ বাজিয়ে আর হইহুল্লোড় করে হল মাতিয়ে রেখে সিনেমা দেখার তর সইছেনা মোটেই।

বিবাহ অভিযান-এর নির্মাতা বিরসা দাশগুপ্ত বলেন, শিল্পের কোন সীমানা হয়না। সমগ্র বাংলা দুটো মানচিত্রে বিভক্ত হলেও প্রতিটি বাঙালির ভাষা ও সংস্কৃতি এক ও অভিন্ন। বিনোদনের প্রশ্নেও ভীষণ মিল রয়েছে আমাদের অভিরুচিতে। চলচ্চিত্র নির্মাতা হিসেবে সবসময়ই একটি স্বপ্ন ছিলো সকল বাংলাভাষীর বিনোদনের খোরাক তৈরি করবো। বাংলাদেশে ‘বিবাহ অভিযান’ এর মুক্তির মধ্য দিয়ে সে স্বপ্ন পূরণ হতে চলেছে। ভারতের বাজারে বক্স অফিস সাফল্যের পর এবারে বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমীদের মন জয় করে নেবার অপেক্ষায় বিবাহ অভিযান।

আমদানিকার প্রতিষ্ঠান-এর তরফ থেকে জানানো হয়, ২৬ জুলাই (শুক্রবার) থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমা, মধুমিতা, বলাকা, শ্যামলী সিনেপ্লেক্স, যশোরের মনিহার, নারায়ণগঞ্জের নিউ মেট্রো সিনেমা ও দেশজুড়ে আরো ৪৫টি সিনেমা হল সহ মোট ৫৩টি সিনেমা হলে উপভোগ করা যাবে ‘বিবাহ অভিযান’।

বিরসা দাশগুপ্ত পরিচালিত এই সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, অঙ্কুশ, রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার এবং অনির্বাণ ভট্টাচার্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঙ্কুশনুসরাত ফারিয়াপ্রিয়াঙ্কা সরকারবিবাহ অভিযানব্লকবাস্টাররুদ্রনীল ঘোষলিড বিনোদনসোহিনী সরকারস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT