চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশজুড়ে ফেয়ার মার্টের পণ্য পৌঁছে দেবে পেপারফ্লাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

দেশজুড়ে গ্রাহকের দোরগোড়ায় ফেয়ার গ্রুপের ই-কমার্স প্রতিষ্ঠান ফেয়ার মার্টের পণ্য পৌঁছে দিতে চুক্তিবদ্ধ হয়েছে দেশের প্রযুক্তিখাতের সবচেয়ে বড় লজিস্টিকস নেটওয়ার্ক পেপারফ্লাই।

সম্প্রতি ঢাকায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ফেয়ার মার্ট এর বিজনেস ডেভেলপমেন্ট বিভাগ প্রধান আতাউল হক এবং এবং পেপারফ্লাই এর সহপ্রতিষ্ঠাতা এবং চীফ মার্কেটিং অফিসার রাহাত আহমেদ এই চুক্তি সাক্ষর করেন।

এই চুক্তির আওতায় দেশের শীর্ষস্থানীয় ইকমার্স প্রতিষ্ঠান ফেয়ার মার্ট এর পণ্য দেশজুড়ে গ্রাহকের ঠিকানায় পৌঁছে দিবে পেপারফ্লাই। দেশের প্রতিটি জেলায় ডেলিভারি সেবা পৌঁছে দেবার সক্ষমতাকে ব্যবহার করে পুরো দেশেই ইকমার্স সেবার আওতায় নিয়ে আসার লক্ষ্যেই সম্প্রতি পেপারফ্লাই এর সাথে চুক্তিবদ্ধ হয় ফেয়ার মার্ট।

Banglabid

এই সম্পর্কে ফেয়ার মার্ট লিমিটেড এর বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আতাউল হক বলেন, ‘পুরো দেশেই গ্রাহককে পণ্য পৌঁছে দেবার সক্ষমতা থাকায় পেপারফ্লাইয়ের সাথে এই চুক্তিটি ফেয়ার মার্টের গ্রাহকসেবার পরিধি বাড়াতে ও আরো বেশি সংখ্যক গ্রাহককে সেবা প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে।’

পেপারফ্লাই এর সহপ্রতিষ্ঠাতা এবং চীফ মার্কেটিং অফিসার রাহাত আহমেদ বলেন, ‘ফেয়ার মার্ট এর মতো শীর্ষস্থানীয় ইকমার্স প্লাটফর্মের অংশীদার হতে পারা আমাদের জন্যে গৌরবের। দেশজুড়ে ছড়িয়ে থাকা আমাদের ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের অনলাইন কেনা-কাটার অভিজ্ঞতায় এক ভিন্ন মাত্রা যোগ করতে সক্ষম হবে।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে, পেপারফ্লাই এর বিক্রয় বিভাগের প্রধান রিয়াজ আহমেদ খান, সহ-ব্যবস্থাপক অলি-উর-রেজা, ফেয়ার মার্টের উপ-ব্যবস্থাপক শেখ ফুয়াদ আহমেদ এবং ইকমার্স ব্যবসায় বিভাগের আসিফ শাহনেওয়াজ উপস্থিত ছিলেন।

Reneta

২০১৬ সালে শুরু করে, দেশে গড়ে ওঠা লজিস্টিক সেবা প্রতিষ্ঠান হিসেবে পাঁচ বছর ধরে কাজ করছে পেপারফ্লাই। এই সময়ের মধ্যে, স্মার্ট রিটার্ন, স্মার্ট চেক, স্মার্ট লগ, ইন-অ্যাপ কল এবং ক্যশলেস পে নামক বিভিন্ন উদ্ভাবনী সেবা নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেপারফ্লাই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT