চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দূষণের ম্যাচে জয় দেখছে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

কোটলায় শ্রীলঙ্কাকে ডেকে এনে বায়ু দূষণের ভেতর ফেলে দিল্লি সরকারের ঘুম হারাম হলেও ম্যাচ নিয়ে বেশ ফুরফুরে থাকতে পারছেন বিরাট কোহলি। চতুর্থ দিন শ্রীলঙ্কাকে ৪১০ রানের টার্গেট দেয়ার পর প্রতিপক্ষের তিনটি উইকেটও তুলে নিয়েছেন তারা। সফরকারীরা রান তুলেছে ৩১।

তিন ম্যাচ সিরিজের শেষটিতে আগে ব্যাট করে বিরাট কোহলির ডাবল সেঞ্চুরি (২৪৬) আর মুরালি বিজয়ের ১৫৫ রানে ভর করে সাত উইকেটে ৫৩৬ রানে ইনিংস ঘোষণা করে ভারত।

জবাব দিতে নেমে ইশান্ত শর্মা, অশ্বিন এবং সামির বোলিং তোপে ৩৭৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ইশান্ত আর অশ্বিন তিনটি করে উইকেট নেন। সামি, জাদেজা নেন দুটি করে।

লঙ্কানদের হয়ে ম্যাথিউস ২৬৮ বল খেলে ১১১ রান করেন। চান্দিমাল ১৬৪ করতে ৩৬১টি বল মোকাবিলা করেন।

ভারত দ্বিতীয় ইনিংস টেনে নেয় ২৪৬ রান পর্যন্ত। কোহলি এই ইনিংসে ৫০ করেন। ৫০ রানে অপরাজিত থাকেন রোহিত শর্মাও। তার আগে ওপেনার শেখর ধাওয়ান করেন ৬৭। মিডল অর্ডারে পূজারা ৪৯ রানে ফেরেন।

চতুর্থ দিন বিকেলে ৪১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাদিরা সামারাবিক্রম (৫) ষষ্ট ওভারে ফিরে যান। সামির বলে রাহানের হাতে ক্যাচ দেন। করুনারত্নেকে (১৩) ফেরান জাদেজা। এরপর লাকমলকেও (০) ফেরান জাদেজা।

Reneta

শেষ দিন জয়ের জন্য শ্রীলঙ্কাকে করতে হবে ৩৭৯ রান। হাতে সাত উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-শ্রীলঙ্কা টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ বিভিন্ন জেলায় ঝড়ের শঙ্কা

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে ছড়ানো উক্তি ও ছবি ভুয়া

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তলিয়ে গেছে ঘাটের সংযোগ, কিশোরগঞ্জ হাওরে ফেরি চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

ইরান খেলল, চোখে চোখ রেখে লড়লো, গোল করল, শুধু জয়টাই পেল না

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬ সালে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক মাইলফলক: কমনওয়েলথ পর্যবেক্ষণ

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT