চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দু’সপ্তাহে বাংলাদেশে প্রায় ৩ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে: জাতিসংঘ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা সংকট।

রোহিঙ্গা সংকট

রাখাইন প্রদেশে মিয়ানমার সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর গত দু’সপ্তাহে বাংলাদেশে প্রায় ৩ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের দেয়া তথ্যানুযায়ী বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা এখন ২ লাখ ৭০ হাজারের বেশি।

জাতিসংঘের এক কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সেনা অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত মিয়ানমারে ১ হাজারেরও বেশি রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে।

চলমান অভিযানে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা রাতারাতি দ্বিগুণ হয়ে যাচ্ছে জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। এই প্রতিবেদন অনুযায়ী কেবল কক্সবাজারে দু’টি শরণার্থী শিবিরে এখন রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজারেরও বেশি।

মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা  জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর বহুদিন ধরে চলমান সংঘর্ষ-সহিংসতা সঙ্কট সমাধানে ২০১৬ সালের আগস্টে গঠিত হয় অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ওই কমিশন এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কাছে জমা দেয় চলতি বছরের ২৪ অগাস্ট।

৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পরই ২৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। তারপরই হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী পুরো অঞ্চলে হত্যাযজ্ঞ শুরু করে।রোহিঙ্গা-সাইবার-৭১-হ্যাক-ল্যান্ড মাইন

প্রাণভয়ে লাখো মানুষ সীমান্ত পেরিয়ে পাড়ি জমায় বাংলাদেশে। নৌপথে পালিয়ে আসার পথে নৌকাডুবিতেও বাড়ছে মৃতের সংখ্যা।

Reneta

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করার উদ্দেশ্যেই মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যাকাণ্ড শুরু করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশে রোহিঙ্গারোহিঙ্গারোহিঙ্গা শরণার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৯, ২০২৬

জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর দুর্ভোগে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

এপ্রিল ২৯, ২০২৬
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, ছবি: সংগৃহীত।

প্রার্থনা করি ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নত না হোক: আসামের মুখ্যমন্ত্রী

এপ্রিল ২৯, ২০২৬

দুই মহাতারকা এক জোট!

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তন প্রতিবেদনে ইউরোপ ‘দ্রুততম উষ্ণায়নশীল মহাদেশ’

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT