চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতিবাজ কারও সাথে কাজ করবেন না ভিপি নুর

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৭:১৫ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে ও কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) অর্থবহ করতে এক সাথে কাজ করার জন্য ডাকসুর ভিপি নুরুল হক নুরকে আহবান জানিয়েছেন ছাত্রলীগের সদ্য অপসারিত সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী।

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রাচত্বরে ডাকসুর এক অনুষ্ঠানে ভিপি নুরের উপস্থিতিতে তাকে এ আহ্বান জানান গোলাম রাব্বানী।

তবে দুর্নীতিবাজ কাউকে সাথে নিয়ে কাজ করবেন না বলে জানিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর। নুর বলেছেন, তিনি যদি আগে থেকে জানতেন ওই অনুষ্ঠানে গোলাম রাব্বানী থাকবেন তাহলে তিনি সেখানে উপস্থিত হতেন না।

বুধবার বিকালে ঢাবি ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে জোবাইক সার্ভিস ‘ডিইউ চক্কর’ এর যাত্রার উদ্বোধন হয়।

সেখানে ডাকসুর ভিপি নুরুল হক নুরের উপস্থিতিতে তার উদ্দেশে জিএস গোলাম রাব্বানী বলেন, অজুহাত না দিয়ে ডাকসুকে অর্থবহ করতে আসুন এক সাথে কাজ করি।

এসময় ডাকসু বরাবরই শিক্ষার্থীদের যৌক্তিক ও নৈতিক আন্দোলনে কাজ করে আসছে বলেও জানান রাব্বানী।

Reneta

এর আগে নৈতিক স্খলন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাব্বানীকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণ করা হলে ডাকসুর জিএস পদ থেকেও রাব্বানী অপসারণের দাবি করেছিলেন ভিপি নুর।

রাব্বানীর আজকের বক্তব্যের পর এ বিষয়ে ডাকসু ভিপির অবস্থান জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: আমি যদি আগে থেকে জানতাম তিনি (রাব্বানী) সেখানে থাকবেন তাহলে আমি সেই অনুষ্ঠানে যেতাম না। চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নৈতিক স্খলনের অভিযোগে তার সংগঠনের পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে। এছাড়াও সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে তার ভর্তি প্রক্রিয়া নিয়েও অভিযোগ উঠেছে৷ এরকম দূর্নীতিবাজ লোকের সাথে কাজ করার কোনো প্রশ্নই আসে না।

তারপরও অনুষ্ঠানে আপনাকে নিজ থেকে এসে রাব্বানীর সাথে হাসিমুখে কূশল বিনিময় করতে দেখা গেছে স্মরণ করিয়ে জানতে চাইলে নুর বলেন: সেখানে মন্ত্রী ছিলেন। হয়তো কোনো হাস্যরসের উদ্রেক হয়েছিল। তাছাড়া রাব্বানী আমার পূর্বপরিচিত, তার জন্য আমারও খারাপ লাগে। তাই শুভেচ্ছা বিনিময় করেছি। কিন্তু দুর্নীতিবাজ কাউকে সাথে নিয়ে প্রতিষ্ঠান চলতে পারে না। এক্ষেত্রে কোনো আপস নয়।

নুর বলেন: আমি এখনও প্রশাসনের কাছে আহ্বান জানাই যেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে পরে মন্তব্য জানতে গোলাম রাব্বানীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য জানা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোলাম রাব্বানীডাকসুভিপি নুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT