চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দু’দিনেও খবর মেলেনি নিখোঁজ ভারতীয় বিমানের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

নিখোঁজ হওয়ার পর ৪৮ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেছে। কিন্তু এখনো খোঁজ মেলেনি নিরুদ্দেশ হওয়া ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ মডেলের উড়োজাহাজটি। বিমানটি উদ্ধারে জোর চেষ্টা চালাচ্ছে সরকার।

বিমানের উদ্ধারকাজে বর্তমানে নিয়োজিত আছে একটি সাবমেরিনসহ নৌবাহিনী ও কোস্টগার্ডের ১৮টি জাহাজ। এছাড়াও পি ৮১, সি ১৩০ এবং ডর্নিয়ারের মতো মোট ৮টি বিমান চেন্নাই থেকে প্রায় দেড়শ’ নটিক্যাল মাইল পূর্বের বঙ্গোপসাগর এলাকা চষে ফেলছে। ধারণা করা হচ্ছে এখানেই কোথাও হয়তো বিধ্বস্ত হয়েছে এএন-৩২। বিমানটি নিখোঁজ হওয়ার সময়টাতে এলাকাটির আবহাওয়া খুব খারাপ ছিল।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় চেন্নাইয়ের তাম্বারাম বিমানঘাঁটি থেকে ছেড়ে পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে ২৯ জন যাত্রী নিয়ে এএন-৩২ বিমানটি নিখোঁজ হয়। বেলা পৌনে ১২টার দিকে তার পোর্ট ব্লেয়ার পৌঁছার কথা ছিল। কিন্তু সকাল ৯.১২ মিনিটে চেন্নাইয়ের ২৮০ কিলোমিটার বা প্রায় দেড়শ’ নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় বিমানটি রাডার থেকে হারিয়ে যায়। এর আগে ৮.৪৬ মিনিটে সর্বশেষ রেডিও যোগাযোগে পাইলট বলেছিলেন, ‘সব স্বাভাবিক আছে’।

বেশিরভাগ বিমানেই আপদকালীন সঙ্কেত দেয়ার জন্য একটি বিশেষ যন্ত্র বা ‘বিকন’ থাকে। বিমান বিপদে পড়ে নষ্ট হয়ে গেলেও সেই ‘বিকন’ সচল থেকে সঙ্কেত দেয়। সেই সঙ্কেতটি সনাক্ত করতে জোর চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর উদ্ধার তৎপরতার তদারকি করতে শনিবার ওই এলাকায় যান। বিমানটি উদ্ধারের প্রয়োজনে আরও সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিমান নিখোঁজ
শেয়ারTweetPin

সর্বশেষ

গণমাধ্যমকে শিল্প হিসেবে পৃষ্ঠপোষকতা দেবে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মে ৩, ২০২৬

দেশে আসছে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিলের মরদেহ

মে ৩, ২০২৬

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা না গেলে স্বাধীন গণমাধ্যমের পথ সংকুচিত হবে

মে ৩, ২০২৬

এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ মেয়ে ও ছেলেদের দলের স্পন্সর পেলো হকি

মে ৩, ২০২৬
ওকাব-এর সভাপতি নজরুল ইসলাম

বিদেশে যেতে বাধা: যা বললেন ওকাব সভাপতি

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT