চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুদকের মামলায় ওসি প্রদীপকে গ্রেপ্তার দেখানোর আদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ন ১৪, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলায় মেজর সিনহা হত্যা মামলার আসামী টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

আগামী ২০ সেপ্টেম্বর জামিন শুনানির সময় নির্ধারণ করা হয়েছে। মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

সোমবার দুপুর সোয়া একটায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মহানগর দায়রা জজ আদালতে আনা হয় ওসি প্রদীপকে। পরে তার উপস্থিতিতে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর ওপর শুনানি করা হয়।

গত ২৩ আগস্ট প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এ বাদি হয়ে মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। ২৭ আগস্ট মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত ১৪ সেপ্টেম্বর আদেশের শুনানির দিন ধার্য করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকী কারণের বিরুদ্ধে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৩ কোটি ৯৫ লাখ টাকার সম্পদ অর্জন করেন।

২০১৮ সালে প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকী কারণের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করে দুদক। ২০১৯ সালের ৯ এপ্রিল তাদের দুইজনকে সাত কার্য দিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। পরে তারা দুদক সমন্বিত জেলা কার্যালয়ে পৃথক সম্পদ বিবরণীতে দাখিল করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আদালতওসি প্রদীপসিনহা
শেয়ারTweetPin

সর্বশেষ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিয়েছেন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোটার উপস্থিতি ছিল লক্ষণীয়: জামায়াত আমির

ফেব্রুয়ারি ১২, ২০২৬

দুপুর ২টা পর্যন্ত ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দেয়ার খবর জানালেন ক্রীড়াঙ্গনের যে তারকারা

ফেব্রুয়ারি ১২, ২০২৬

তিন আসনের নির্বাচন স্থগিতের আবেদন জামায়াত জোটের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT