চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মশা নিয়ন্ত্রণে গুগল রোবটের অভিনব পরিকল্পনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ন ১৭, জুলাই ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
দু’কোটি প্রজননে অক্ষম মশা ছাড়বে গুগল রোবট ফ্যাক্টরি

টেক জায়ান্ট গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট যুক্তরাষ্ট্রে ডেঙ্গু, জিকা ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে হাতে নিয়েছে অভিনব এক প্রকল্প। প্রতিষ্ঠানটি তার জীববিজ্ঞান বিষয়ক প্রাযুক্তিক সংস্থা ভেরিলি থেকে ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহরে ছাড়বে প্রজননে অক্ষম ২ কোটি মশা!

মশাগুলো পরীক্ষাগারে রীতিমতো চাষ করা। এগুলোকে জন্ম থেকেই জিনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রজনন ক্ষমতাবিহীন। পুরুষ মশাগুলোর শূককীটে প্রথমেই ঢুকিয়ে দেয়া হবে উয়োলবাকিয়া ব্যাক্টেরিয়া। ব্যাক্টেরিয়াটি মানবদেহের জন্য ক্ষতিকর না হলেও এতে আক্রান্ত মশার সঙ্গে মশকী মিলনের পর সেই মশকীও আক্রান্ত হয়ে পড়বে। এর ফলে মশার ডিমগুলো জীবিত বাচ্চা ধারণ করতে পারবে না।

মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য গবেষণা হিসেবে প্রকল্পটি হাতে নিয়েছে ভেরিলি। যার নাম দেয়া হয়েছে ‘ডিবাগ ফ্রেসনো’। ডেঙ্গু, জিকা এবং চিকুনগুনিয়ার মতো মশাবাহিত মহামারী রোগগুলোর বিস্তার ঠেকানোর উপায় বের করতেই পরীক্ষাটি চালানো হবে।

প্রতি সপ্তাহে এক লাখ করে এই বিশেষ মশা শহরে ছাড়বে গুগল রোবট ফ্যাক্টরি। আর মশাগুলো পুরুষ হওয়ায় সেগুলো কামড়াবেও না। তাই শহরবাসীকে অতিরিক্ত মশার কামড়ও সইতে হবে না পরীক্ষা চলাকালীন সময়টায়।

এত বড় মাপের একটি পরীক্ষা চালাতে কী পরিমাণ খরচ হবে সে ব্যাপারে এখনো অ্যালফাবেটের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে গবেষণা দলটির প্রকৌশলী লিনাস আপসন এমআইটি টেকনোলজি রিভিউ’কে জানান, ফ্রেসনোতে সফল হলে এরপর অস্ট্রেলিয়াতেও পরীক্ষাটি চালানো হবে।

দেখুন এ প্রকল্প নিয়ে ভেরিলি’র তৈরি ছোট একটি ভিডিও:

Reneta

Jui  Banner Campaign
ট্যাগ: গুগলমশা
শেয়ারTweetPin

সর্বশেষ

এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘এই চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশের জনগণকে আর রাস্তায় নামতে হবে না: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

একটি দল ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক চুক্তি

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT