চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুইশ ছাড়িয়ে শ্রীলঙ্কার লিড, হাতে ৫ উইকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ইনিংসের লিড শ্রীলঙ্কাকে চালকের আসনে রেখেছে সিলেট টেস্টে। দ্বিতীয় দিন শেষে সফরকারীরা দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১১৯ রান তুলেছে। ৫ উইকেট হাতে রেখে ২১১ রান লিড নিয়ে স্বস্তিতেই রয়েছে অতিথিরা। 

বোলারদের সাফল্যের আর একটি দিন গেছে সিলেটে। এদিন উইকেট পড়েছে ১২টি। ৩ উইকেটে ৩২ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে দুইশর আগেই গুটিয়ে যায় বাংলাদেশ। লঙ্কানদের ২৮০ রানের জবাবে ১৮৮’তে থামে স্বাগতিকরা। সর্বোচ্চ ৪৭ রান করেন তাইজুল ইসলাম।

৯২ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। একশ পাড়ি দিতে হারাতে হয় ৫ উইকেট। দুটি উইকেট নিয়েছেন নাহিদ রানা। শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম নিয়েছেন একটি করে উইকেট।

Banglabid

নিজের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে নাহিদকে সাফল্য পেতে অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘক্ষণ। তবে দ্বিতীয় ইনিংসে সময় নিলেন মোটে ৪ বল। নিজের প্রথম ওভারেই নিশান মাধুশকাকে ফেরালেন সাজঘরে। অফস্টাম্পের বাইরে গতিময় ডেলিভারির সামনে ডিফেন্স করতে গিয়ে উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে ক্যাচ জমান ডানহাতি ব্যাটার। ১৯ রানে প্রথম উইকেট হারানোর পরই চা-বিরতির সময় চলে আসে।

আরেক ওপেনার কুশল মেন্ডিসকেও ফেরান নাহিদ। প্রথম দুই উইকেট তুলে লঙ্কান ইনিংসে ধস নামান। সফরকারী ব্যাটাদের আসা-যাওয়ার মধ্যেই ফিফটি তুলে নেন দিমুথ করুনারত্নে। ১০১ বলে ৫২ রানে থামেন শরিফুল ইসলামের বলে নাহিদের হাতে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে।

অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ২৩ ও বিশ্ব ফার্নোন্দো ২ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন।

Reneta

ন্বাংলাদেশের বিপক্ষে ডাচ বাংলা ব্যাংক সিরিজে প্রথম টেস্টে সুবিধাজনক অবস্থানে আছে শ্রীলঙ্কা। তবে টাইগাররা যদি তৃতীয় দিনের সকালে দ্রুত উইকেট তুলে নিতে পারে তাহলে দুই দলেরই জয়ের সমান সুযোগ থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কালিড স্পোর্টসসিলেট টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT