সাভারের আশুলিয়ায় শিল্প পুলিশের তল্লাশি চৌকিতে পুলিশ কনস্টেবলকে কুপিয়ে হত্যার ঘটনার ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ। বাড়ইপাড়ার নন্দর্ন পার্কের সামনে গোটা এলাকা এখন থমথমে। জড়িতদের সম্পর্কে এখনো অন্ধকারে পুলিশ।
হামলার ঘটনার প্রত্যক্ষ জড়িত কিংবা পরিকল্পনাকারীদের সম্পর্কে কোন স্পষ্ট ধারণা পায়নি তদন্তকারীরা। গ্রেপ্তার হয়নি জড়িতদের কেউ। পুলিশ ওই এলাকার আশে পাশের গার্মেন্টস কারখানা গুলোর সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে।
বুধবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া নন্দন পার্কের সামনে প্রকাশ্যে কনস্টেবল মুকুলকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আহত হয় আরও চার পুলিশ কনস্টেবল।







