চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বিসিএসের তারিখ নির্ধারণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ২৯, মে ২০১৮
শিক্ষা
A A

৩৮তম বিসিএস লিখিত ও ৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। মঙ্গলবার পিএসসির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ও ৮ আগস্ট ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে।

পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে জানান: বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৩ আগস্ট ৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এবং ৮ আগস্ট ৩৮তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু হবে।

৩৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগের জন্য আবেদন কার্যক্রম ১০ এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হয় ৩০ এপ্রিল।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, এ বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন ও ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেয়া হবে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারিতে এক কথায় লিখে পরীক্ষা হবে। এতে ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এ ছাড়া ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।

Reneta

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে রেকর্ড ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেছিলেন। গত বছরের ২৯ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিসিএসের আবেদনের ক্ষেত্রে ৩৮তম বিসিএসে রেকর্ড সৃষ্টি হয়।

পরীক্ষা অনুষ্ঠিত হবার পর দুই মাসের কম সময়ে ফল প্রকাশ করে পিএসসি। ১৬ হাজার ২৮৬ জন ৩৮তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়। তারা এখন লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩৮তম বিসিএস৩৯তম বিসিএসবিসিএসলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের দায়িত্ব ছাড়লেন মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT