চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ‘প্রথম’ সেঞ্চুরিতে তিনশ পেরোনো বোঝার চাপে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২১ পূর্বাহ্ন ২৬, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

পেস-সুইংয়ে বাজিমাত করে রুবেল-তাসকিন শুরুতে যে সম্ভাবনা জাগিয়েছিলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে শেষঅবধি সেটি ধরে রাখতে পরেনি বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে তাই ৩১৯ রান করতে হবে সফরকারীদের।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৩১৮ রান তুলেছে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ১২৬ ও ড্যারেল মিচেল অপরাজিত ১০০ রানে টাইগারদের লক্ষ্যটা তিনশ পেরিয়ে নেন। দুজনেরই এটি প্রথম ওয়ানডে শতক।

টানা তৃতীয় ওয়ানডেতে টসে হেরেছেন তামিম। গত দুম্যাচে ব্যাটে ডাক পড়লেও এবার শুরুতে বোলিংয়ের আমন্ত্রণ পান। উইকেটে এসে পেস আক্রমণে দাপট দেখিয়েছে বাংলাদেশ। সঙ্গে ক্যাচ হাতছাড়া, রানআউটের সুযোগ হাতছাড়া ও বাজে ফিল্ডিংও দেখিয়েছে!

এক হেনরি নিকোলসকেই দুবার রানআউট করতে পারেনি বাংলাদেশ। চতুর্থ ওভারে মিডঅফে তার ক্যাচ নিতে মাহমুদউল্লাহ। অষ্টম ওভারে কিউই ওপেনারের ক্যাচ ছাড়েন মুশফিক।

নিকোলস (১৮) অবশ্য বিপদের কারণ হতে পারেননি। লিটনের ক্যাচ বানিয়ে সাফল্য আনার শুরুটা করেন তাসকিন। ড্রাইভ করতে গিয়ে কিউই ওপেনার গালিতে ক্যাচ দিলে ভাঙে ৪৪ রানের উদ্বোধনী জুটি।

তারপর রুবেলের জোড়া ধাক্কা। আরেক ওপেনার গাপটিল (২৬) ও একাদশে ফেরা অভিজ্ঞ টেলরকে (৭) সাজঘরের পথ দেখান টাইগার পেসার। স্টাম্পের বাইরের শর্ট বলে পুল করতে যেয়ে মিডঅনে লিটনের দ্বিতীয় ক্যাচ হন গাপটিল। টেলরের ক্যাচ ছেড়েছিলেন মোস্তাফিজ। খানিক পরে স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে মুশফিকের গ্লাভসে জমা পড়েন তিনি।

Reneta

গত ম্যাচের সেঞ্চুরিয়ান টম ল্যাথাম উইকেটে জেঁকে বসার আগেই মিরাজের উড়ন্ত এক দর্শনীয় ক্যাচে পরিণত হন। ৭ রান করা কিউই অধিনায়কের উইকেট তুলেছেন সৌম্য সরকার।

এরপর ড্যারেল মিচেলকে নিয়ে প্রতিরোধ গড়েন ডেভন কনওয়ে। দুজনে ১৫৯ রানের জুটি গড়েছেন। দুজনেই তুলে নিয়েছেন সেঞ্চুরি।

এই সিরিজেই অভিষিক্ত ২৯ বছর বয়সী বাঁহাতি কনওয়ে তৃতীয় ওয়ানডেতে এসে পেলেন সেঞ্চুরির দেখা। ১৭ চারে ১১০ বলে ১২৬ রানের ইনিংস খেলে ফিরেছেন। মোস্তাফিজের বলে যখন বদলি ফিল্ডার আফিফের ক্যাচ হন, ততক্ষণে দলকে বিপদমুক্ত করে ফেলেছেন কনওয়ে।

এরপর ম্যাচে লিটনের তৃতীয় ক্যাচ বানিয়ে জেমস নিশামকে (৪) ফিরিয়ে তৃতীয় সাফল্য তুলে নেন রুবেল। কিন্তু মিচেল থেকে যান বিপদ হয়ে, দ্রুতলয়ে তুলতে থাকেন রান। ২৯ বছর বয়সী ডানহাতি মিচেলেরও এই সিরিজেই অভিষেক, তারও প্রথম সেঞ্চুরি ওঠে, আগে ছিল না ফফটিও। ৯ চার ২ ছয়ে ৯২ বলে ঠিক ১০০ করে অপরাজিত থাকেন তিনি।

রুবেল ৩ উইকেট নিলেও খরচ করেছেন ৭০ রান। তাসকিনের ১ উইকেট নিতে খরচ ৫২ রান। ৮৭ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি মোস্তাফিজ। সৌম্য ৮ ওভারে ৩৭ রানে নিয়েছেন ১ উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: তামিমতাসকিনমিঠুনরুবেললিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বাংলাদেশের প্রতি সমবেদনা স্কটল্যান্ডের, হুঁশিয়ারি বড় দলগুলোকে

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কমার একদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন উপলক্ষে ১১–১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT