সজীব ওয়াজেদ জয়কে হত্যা ষড়যন্ত্র মামলায় গ্রেফতার সাংবাদিক শফিক রেহমানকে দুই দফায় ১০ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করলেও নতুন করে রিমান্ডের আবেদন জানায়নি ডিবি। তবে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে সাংবাদিক শফিক রেহমানকে জেল কোড অনুয়ায়ী ডিভিশন প্রদান, চিকিৎসার ব্যবস্থা ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে কারা কতৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
গত ১৬ এপ্রিল রাষ্ট্রদ্রোহ মামলায় সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।







