চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুঃসময়ে ভারতই সকলের আগে বাংলাদেশের পাশে দাঁড়ায়: জাহিদ মালেক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

ভারত বাংলাদেশকে ১০৯ টি উন্নত মানের কার্ডিয়াক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছ। আজ বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের সিএমএসডিতে ভারতের হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে এই অ্যাম্বুলেন্সগুলোর চাবি হস্তান্তর করেন।

এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম ও সিএমএসডির পরিচালক আবু হেনা মোর্শেদ জামান উপস্থিত ছিলেন।

জাহিদ মালেক বলেন, যেকোন দুঃসময়ে পার্শ্ববর্তী পরীক্ষিত বন্ধু রাষ্ট্র ভারতই সবার আগে বাংলাদেশের পাশে দাঁড়ায়। আজ এই কোভিডকালীন দুঃসময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন করে ১০৯ টি উন্নতমানের কার্ডিয়াক এম্বুলেন্স উপহার দিয়ে বাংলাদেশের প্রতি ভারতের ভালবাসার আরেকটি নজির স্থাপন করেছে। এম্বুলেন্সগুলি নিঃসন্দেহে দেশের হাসপাতালগুলির সক্ষমতা আরো বেশি বৃদ্ধি করবে।

ভারতের উপহার এম্বুলেন্সের পাশাপাশি দেশের হাসপাতাল সার্ভিস ম্যানেজমেন্ট কর্তৃক ২১ টি এবং উপজেলা হেলথ কেয়ারের অপারেশন প্ল্যান থেকে আরো ৬০ টি এম্বুলেন্স কেনা হয়।

অনুষ্ঠানে এম্বুলেন্সগুলি স্বাস্থ্যমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল, ঢাকা নর্থ সিটি কোভিড ডেডিকেটেড হাসপাতাল সহ দেশের প্রত্যন্ত অঞ্চলের হাসপাতালগুলির পরিচালক ও প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসজাহিদ মালেকস্বাস্থ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিজিটালি প্রতারণায় সাব্বির আহমেদের বিরুদ্ধে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৩, ২০২৬

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে শিক্ষার্থীদের বার্তা

জুলাই ২৩, ২০২৬

জাতীয় দলের হয়ে প্রথম ফিফটি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

জুলাই ২৩, ২০২৬

কালিয়াকৈরে বৈধ লিজের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ ভিত্তিহীন: দাবি অতিরিক্ত ডিআইজির

জুলাই ২৩, ২০২৬

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT