চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লি দখলে বিজেপির অস্ত্র শাহিনবাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিজেপি নেতা ও কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, সারাদেশে বোমা বিষ্ফোরণের পরিকল্পনা করা আত্মঘাতী বোমা হামলাকারীদের প্রজনন ভূমি হয়ে উঠেছে শাহিনবাগ। 

এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘শাহিনবাগ এখন আর কোনো আন্দোলন নয়। এখানে আত্মঘাতী বোমারুরা বেড়ে উঠছে। রাজধানীতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’

এই শাহিনবাগেই ভারতের বিতর্কিত নাগরিকত্ব (সংশোধনী) আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদ মাথাচাড়া দিয়ে উঠে। তবে একেই দিল্লির বিধানসভা নির্বাচনে জয় পেতে হাতিয়ার করে লড়াইয়ে নেমেছেন বিজেপি নেতারা।

টুইটে গিরিরাজ সিং একটি ভিডিও পোস্ট করেন, তবে সেটা শাহিনবাগের নয় বলে ধারণা করা হচ্ছে।

তিনি নিজের টুইটের পক্ষে তিনি বলেন, শাহিনবাগে একজন শিশু মারা গেলেও তার মা বলে আমার ছেলে শহীদ। আত্মঘাতী বোমা ছাড়া এটা আর কি? আমাদের ভারতের বিষয়ে ভাবতে হলে এই সব আত্মঘাতী বোমারু সম্পর্কে, এইসব খিলাফত আন্দোলন সম্পর্কে সচেতন থাকতে হবে।

বিজেপির এ নেতা উত্তেজনাপূর্ণ বক্তব্যের জন্য খুবই কুখ্যাত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপি নেতাদের অনেকেই দিল্লি নির্বাচনের প্রচারণা করতে গিয়ে শাহিনবাগ আন্দোলন নিয়ে কথা বলেছেন।

Reneta

গত বছরের ডিসেম্বর থেকে হাজার হাজার পুরুষ, নারী ও শিশু দক্ষিণ দিল্লির শাহিনবাগের রাস্তায় বসে বিক্ষোভ করেছে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে। এই আইনে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার অমুসলিমরা ভারতের নাগরিক হতে পারবেন।

তবে সিএএ এনে ভারতের সরকার ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতার মূলনীতিকে ধ্বংস করছেন বা মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য তৈরি করছেন উল্লেখ করে এর সমালোচনা করছেন।

সারাদেশে এই আইনের বিরুদ্ধে প্রতিরোধ শুরু হয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তার আম আদমি পার্টিকে শাহিনবাগ প্রতিরোধে সমর্থন দেওয়ায় দায় দেয় বিজেপি। ক্ষমতাসীন দলের প্রচারণাই চলছে শাহিনবাগকে কেন্দ্র করে। তাদের বক্তব্য এই সব আন্দোলনকারীরা ‘দেশবিরোধী’।

গত সপ্তাহে দিল্লির এক র‌্যালিতে অমিত শাহ বলেন, জনগণের ইভিএমের বোতামে এত রাগ নিয়ে চাপ দেওয়া উচিত যেন শাহিনবাগও বিদ্যুতের ঝটকা টের পায়।

বিজেপির এমপি পারভেশ সাহিব সিং শর্মাকে দুইবার নির্বাচন কমিশন নির্বাচনী প্রচারণা থেকে নিষিদ্ধ করে ঘৃণা ছড়ানোর জন্য।

সম্প্রতি তিনি বলেন, এখানে লাখ লাখ মানুষ জড়ো হয়েছে। তারা তোমাদের বাড়িতে ঢুকবে, বোনকে ও মেয়েকে ধর্ষণ করবে, তাদের হত্যা করবে।

দিল্লি নির্বাচনের একজন প্রার্থী বিজেপি নেতা কপিল মিশ্র এই প্রতিবাদীদের ‘মিনি পাকিস্তানী’ হিসেবে চিহ্নিত করে টুইটারে তিনি লিখেছেন, পাকিস্তান শাহিনবাগে ঢুকে পড়েছে।

তবে নির্বাচনী প্রচারণায় উন্নয়নের মতো বিষয়গুলোকে এড়িয়ে শাহিনবাগকে ব্যবহার করায় অনেকেই বিজেপিকে দায়ী করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাগরিকত্ব (সংশোধনী) আইননাগরিকত্ব আইনভারতসিএএ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT