দিনাজপুরে পাঁচ বছর বয়সী শিশুর ধর্ষক সাইফুল ইসলামকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক সাইফুল দিনাজপুর জেলার পার্বতীপুর থানার বাসিন্দা। তিনদিন আগে প্রতিবেশীর পাঁচ বছর বয়সী কন্যাকে ধর্ষণ করে চার কন্যা সন্তানের পিতা সাইফুল। এরপর থেকেই পলাতক ছিলো সে।
পাশবিক নির্যাতনের বাহাত্তর ঘণ্টা পার হয়ে গেলেও শিশুটির জ্ঞান ফিরে আসেনি। রংপুর মেডিকেলে জীবন মৃত্যুর মাঝে আছে শিশুটি।
নিষ্পাপ শিশুটির ধর্ষণের খবর ছড়িয়ে পড়ায় এলাকাবাসীসহ সোচ্চার হন দেশের সচেতন নাগরিকরা। সামাজিক মাধ্যমে ওঠে নিন্দার ঝড়। নরপশু সাইফুলের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে তারা।

ধর্ষক সাইফুলের গ্রেফতার চেয়ে শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ ফেসবুকে লেখেন,‘ একে ধরিয়ে দিন।
নাম – সাইফুল ইসলাম। দিনাজপুর জেলার পার্বতীপুর থানার বাসিন্দা। তিনদিন আগে প্রতিবেশী’র পাঁচ বছর বয়সী কন্যাকে ধর্ষণ করে এই চার কন্যা সন্তানের পিতা সাইফুল ইসলাম। বাহাত্তর ঘণ্টা পার হয়ে গেলেও শিশুটির জ্ঞান ফিরে আসেনি। রংপুর মেডিকেলে জীবন মৃত্যুর মাঝে আছে সে। বাহাত্তর ঘণ্টা পার হয়ে গেলেও ধর্ষক সাইফুল ইসলাম পলাতক আছে। দয়া করুন। সাইফুল ইসলামকে খুঁজে বের করতে সহায়তা করুন। সাহায্য করুন একে ধরিয়ে দিতে।’








