চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৬ পূর্বাহ্ণ ১০, অক্টোবর ২০১৯
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
দিনাজপুর-বাসের ধাক্কায় নিহত

শাহ্ আলম শাহী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে বিআরটিসি বাসের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স প্রায় ৫০ বছর। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৮টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের চিরিরবন্দর রাণীরবন্দর বাজার এলাকায়।

আহতরা হলেন, চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের মোক্তারুল হোসেন (২২) এবং আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের রিয়াজুল ইসলাম (৪০)। আশংকাজনক অবস্থায় তাদেরকে এম আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুরগামী একটি বিআরটিসি বাস রাণীরবন্দর বাজারে এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা পথচারীদের সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জি এম শামসুর নুর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি।

মরদেহ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিনাজপুর-সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীকে ইচ্ছার কথা জানিয়ে চিঠি লিখে ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর স্বপ্নপূরণ

আগস্ট ৬, ২০২৬

হোয়াটমোরের অধীনে মালয়েশিয়া দলে বাংলাদেশের সাকিব

আগস্ট ৬, ২০২৬

রিয়ালের চুক্তির টেবিলে ফিরছেন ভিনিসিয়াস

আগস্ট ৬, ২০২৬
সড়কে পড়ে থাকা হাত ও পাশে বাইক, দূর থেকে যানবাহন ও পথচারী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইতে সড়কে প্রাণ গেল ৪১৬ জনের, বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায়

আগস্ট ৬, ২০২৬

গ্যাস, বিদ্যুৎ, পানির কৃত্রিম সংকট তৈরি করেছে সরকার: নাহিদ ইসলাম

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT