চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে ধর্ষণের শিকার শিশুর মৃত্যু

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৮:৪৫ পূর্বাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরের পার্বতীপুরে ধর্ষণের শিকার হয়ে আবিদা সুলতানা মিম নামের সাড়ে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার রাতে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মিম ওই গ্রামের আরিফুল ইসলামের মেয়ে।

মিমের বাবা-মা জানান, শনিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর একই গ্রামের আমজাদ (২০) এর বাড়িতে গেলে তালাবদ্ধ দেখতে পাওয়ায় পার্বতীপুর মডেল থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ ও এলাকাবাসী ঘরের দরজা ভেঙে টেবিলের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে। তাৎক্ষনিক গ্রামবাসীর সহায়তায় পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এরই মধ্যে আমজাদ হোসেন পালিয়ে যায়।

পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আলম মিয়া জানান, অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি (তদন্ত) মোঃ সোহেল রানা শিশুটির ধর্ষণ ও মৃত্যুর সত্যতা স্বীকার করে বলেন, শিশুটিকে আমজাদ হোসেনের শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। আমজাদই শিশুকে ধর্ষণ করেছে বলে সন্দেহ করা হচ্ছে।

ওই শিশুর মামা আবু সায়েম জানায়, আমজাদের বাড়ির পাশে মিমসহ তার বন্ধুরা খেলতে গেলে ওই যুবক জানালা দিয়ে মিমকে চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যায়। এই কথা জানায়, একই এলাকার রাশেদুল ইসলামের ছেলে জিহাদ (৫)। তার কথার ভিত্তিতে মিমের পরিবার আমজাদের বাড়িতে গেলে তালাবদ্ধ দেখতে পাওয়ায় পার্বতীপুর মডেল থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ ও এলাকাবাসী ঘরের দরজা ভেঙে টেবিলের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে।

Reneta

এ ব্যাপারে পার্বতীপুর থানায় মামলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণধর্ষণের শিকার
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT