চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুর সদরে সংক্রমণ বাড়ায় ‌‘কঠোর লকডাউন’

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৮:০৬ পূর্বাহ্ণ ১৪, জুন ২০২১
জনপদ, দিনাজপুর
A A

করোনাভাইরাস সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় দিনাজপুর সদর উপজেলায় এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার সকাল থেকে এ লকডাউন কার্যকর হবে বলে জানিয়েছে দিনাজপুর জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি।

লকডাউন চলাকালে সাতদিন ঘর থেকে বের হতে পারবে না সদর উপজেলার মানুষ। এমনই কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে এই লকডাউনে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দিনাজপুর জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৫ জুলাই সকাল ৬টা থেকে আগামী ২১ জুন লকডাউন চলাকালে দিনাজপুর সদর উপজেলার কোনো মানুষ ঘর থেকে বের হতে পারবে না। মোটরসাইকেল, ইজিবাইক, কার-মাইক্রোবাসসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে, ওষুধ ও অত্যাবশকীয় পণ্য ব্যতীত সদর উপজেলার সব দোকানপাট বন্ধ থাকবে।

দিনাজপুর জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি ও দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকির সভাপতিত্বে সভায় ভার্চুয়ালী যোগ দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ বিষয়ক সমন্বয়কারী ধর্ম মন্ত্রণালয়ের সচিব ড. নুরুল ইসলাম, দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, দিনাজপুর জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সদস্য সচিব দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুছ, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর শিল্প ও বনিক সমিতির সভাপতি সুজাউর রব চৌধুরী, বিএমএ দিনাজপুরের সাধারণ সম্পাদক ডাঃ বিকে বোস, দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ শামীমা, দিনাজপুর মোটর পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাহেদ রিয়াজ চৌধুরী পিম, দিনাজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, দিনাজপুর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহির শাহসহ অন্যরা।

Reneta

সভায় ভার্চুয়ালী অংশ নিয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, গত ৬ জুন অনুষ্ঠিত দিনাজপুর জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভায় জীবন ও জীবিকার কথা ভেবে লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়নি। কিন্তু দিনাজপুর সদর উপজেলায় করোনা সংক্রমণ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এই উপজেলায় সংক্রমণের হার ৭৫ শতাংশে পৌচেছে। জীবিকার কথা বিবেচনা করে এখন মৃত মানুষের পরিবারের কান্না শুনতে হচ্ছে। এই অবস্থায় দিনাজপুর সদর উপজেলায় এক সপ্তাহের লকডাউন ছাড়া কোন উপায় নেই।

এই লকডাউন কঠোরভাবে পালন করার উপর গুরুত্বারোপ করেন তিনি।

দিনাজপুর জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ বিষয়ক সমন্বয়কারী ড. নুরুল ইসলাম বলেন, যেহেতু ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশের সীমান্ত এলাকায় প্রবেশ করেছে, সেহেতু এখন আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যদিও লকডাউন একটি সাডেন সিস্টেম, এটা দীর্ঘস্থায়ী করা সম্ভব নয়। সেহেতু করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে সচেতন হতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT