চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনটা নিজেদের করে নিলেন উইলিয়ামসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের চেয়ে ৭৪ রানে পিছিয়ে দল। দ্বিতীয় ইনিংসে নেমে এমন পরিস্থিতে আবার ৬০ রানের মধ্যেই সাজঘরে চার ব্যাটসম্যান। সেটি থেকে বেরিয়ে আসতে নিউজিল্যান্ডের দরকার ছিল অতিমানবীয় কোনো ইনিংস। কেন উইলিয়ামসন খেলেছেন সেই ইনিংসটাই। প্রায় দেড়দিন ধরে ব্যাটিং করে কিউই অধিনায়ক স্বপ্ন দেখাচ্ছেন সিরিজ জয়েরও!

বৃহস্পতিবার আবুধাবী টেস্টের চতুর্থ দিন শেষে পাকিস্তানের চেয়ে ১৯৮ রানে এগিয়ে নিউজিল্যান্ড। দারুণ এক ক্যাপ্টেন্স নকে সেঞ্চুরি তুলে অধিনায়ক উইলিয়ামসন আছেন অপরাজিত, সফরকারীদের হাতে আছে ৬ উইকেট। দিনশেষে তাদের সংগ্রহ ২৭২ রান।

উইলিয়ামসন কেমন খেলেছেন সেটা বর্ণনা করতে ভূমিকা টানতে হবে আগের দিন থেকে। বুধবার ১৪ রানে দিন শেষ করেছিলেন। বৃহস্পতিবার সেখান থেকেই শুরু। পরে পার করেছেন সারাটা দিনই। খেলছেন ১৩৯ রানের ধৈর্যশীল অপরাজিত এক ইনিংস। বল খেলেছেন ২৮২টি। পুরোদিন ধরে ব্যাট করে খাঁটিয়ে মেরেছেন পাকিস্তানি ফিল্ডারদের। চার মেরেছেন ১৩টি।

উইলিয়ামসনের মাহাত্ম বর্ণনা করতে গিয়ে খাটো করা যাবে না হেনরি নিকোলসের ইনিংসটিও। অধিনায়ক যে নিশ্চিন্তমনে ব্যাট করে গেলেন সেখানে কৃতিত্ব আছে এ বাঁহাতি ব্যাটসম্যানের। পাকিস্তানিদের জ্বালিয়েছেন তিনিও। ২৪৩ বল খেলে অপরাজিত আছেন ৯০ রানে। অধিনায়কের সঙ্গে তার জুটিটি অবিচ্ছিন্ন ২১২ রানের। পঞ্চম দিনে নিজের তৃতীয় টেস্ট সেঞ্চুরি পেতে নামবেন নিকোলস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেন উইলিয়ামসন
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT