চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দায়িত্ব ও শপথ নিয়ে স্বস্তি পাচ্ছি: জায়েদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ন ০৪, মার্চ ২০২২
বিনোদন
A A

হাইকোর্টের আদেশে সাধারণ সম্পাদক পদ বুঝে পেয়েছেন জায়েদ খান। জটিলতা কাটিয়ে দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত চলচ্চিত্র অভিনয় শিল্পীদের এই নেতা। শুক্রবার বিকেলে শপথ নিয়ে যেন পুরোপুরি স্বস্তিতে!

শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে এফডিসিতে জায়েদ খানকে শপথ পাঠ করান শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। শুধু জায়েদ খান নয়, তার প্যানেল থেকে নির্বাচিত সদস্য অরুণা বিশ্বাস, সুচরিতা, সহ-সভাপতি ডিপজল, আন্তর্জাতিক সম্পাদক জয় চৌধুরীও শপথ নিয়েছেন।

শপথ পাঠের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদ চ্যানেল আই অনলাইনকে বলেন,‘আদালতে দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত। অবশেষে দায়িত্ব শপথ নিয়ে স্বস্তি পাচ্ছি। এখন কাজ করতে চাই।’

ভোটে জেতা জায়েদ খান চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে আইনী লড়াইয়ে হাইকোর্টের রায় পেয়েছেন বুধবার। সাধারণ সম্পাদক পদে নির্বাচনী আপিল বোর্ড কর্তৃক নিপুণ‌ আক্তারকে বিনা প্রতিদ্ব‌ন্দ্বিতায় বিজয়ী ঘোষণা ও জায়েদ খানের প্রার্থিতা বাতিলের বৈধতা প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রুলের শুনানি শেষে বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এই রায়ের ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ ভোটে জেতা জায়েদ খানেরই রইলো।

এমন রায়ে উচ্ছ্বসিত জায়েদ খান সেসময় জানিয়েছিলেন, ‘সত্যের জয় হয়েছে। আমি শিল্পীদের ভোটে জয়ী সাধারণ সম্পাদক। তবু কিছু মানুষ ষড়যন্ত্র করে আমাকে চেয়ারে বসতে দেয়নি। এই রায়ে আমি সবার কাছে চিরকৃতজ্ঞ। আইনজীবী, মিডিয়া, ভক্ত সবার কাছে কৃতজ্ঞতা জানাই। আমি ন্যায়বিচার পেয়েছি।’

Reneta

ষড়যন্ত্র অব্যাহত আছে জানিয়ে জায়েদ খান এসময় আরও বলেন, ‘আমার কার্যক্রম, জনপ্রিয়তা তাদের ঈর্ষার কারণ। তারা আবার আটকানোর চিন্তা করবে এই রায়কে। তারা প্রক্রিয়া চালাবে শুধু কাজ বন্ধ করে। আমি যে নির্বাচিত, আমাকে যে দুই বছর কাজ করতে দেবে, সেটা না দিয়ে এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে।’

যদিও গেল বৃহস্পতিবারই চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে ভোটে জেতা জায়েদ খানের পক্ষে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন নিপুণ আক্তার।

Jui  Banner Campaign
ট্যাগ: অরুণা বিশ্বাসএফডিসিজায়েদলিড বিনোদনশিল্পী সমিতিসুচরিতা
শেয়ারTweetPin

সর্বশেষ

কথা ছিল স্পেনে রিয়ালের ম্যাচ দেখবেন, বিশ্বকাপে নেমে নিলেন ৩ উইকেট

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী কলেরা টিকার সরবরাহ বৃদ্ধি, তিন বছর পর পুনরায় শুরু ভ্যাকসিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: বাংলাদেশের প্রখ‍্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ।

সুরকার ও সংগীত পরিচালক শাহনেওয়াজ কানাডায় মারা গেছেন 

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT