চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাপুটে জয়ের পর বাংলাদেশের প্রশংসায় মালয়েশিয়া

নাজিম আল শমষেরনাজিম আল শমষের
৬:০২ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

র‍্যাঙ্কিংয়ে মাত্র ছয়ের ব্যবধান। মালয়েশিয়া ১২, আর চীন আছে ১৮তম স্থানে। তবে র‍্যাঙ্কিং যে শুভঙ্করের ফাঁকি তা চীনাদের চোখে আঙুল দিয়েই দেখাল মালয়েশিয়া। এশিয়ার সবচেয়ে জনবহুল দেশটিকে নিয়ে ছেলেখেলা করে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে মালয়েশিয়ানরা।

বড় জয়ের পর বাংলাদেশকেও প্রশংসায় ভাসিয়েছে মালয়েশিয়া। স্বাগতিকদের নিরাপত্তা ব্যবস্থা এবং আতিথেয়তার প্রশংসা করেছেন জয়ী দলটির টিম ম্যানেজার।

বৃহস্পতিবার পুল ‘বি’র প্রথম ম্যাচে চীনের জালে ১১ মিনিটে গোল উৎসব শুরু করেন রাজি রাহিম। ১৮ মিনিটে ফাইযাল সারি ব্যবধান দ্বিগুণ পরের মিনিটেই তৃতীয় গোলটি এসেছে টেঙ্কু তাজউদ্দীনের ফিল্ড গোলে।

বিরতির পর মালয়েশিয়ার চার গোলের বিপরীতে চীন মাত্র একবার প্রতিপক্ষের জাল খুঁজে নিয়েছে। তাতে বড় হারের লজ্জা এড়াতে পারেনি।

অবশ্য বড় ব্যবধানে জিতেও খুশি নন মালয়েশিয়া টিম ম্যানেজার ইব্রাহিম মোহাম্মদ নাসিন। তার মতে আরও বড় ব্যবধানে জেতার সক্ষমতা আছে তার ছেলেদের। পাশাপাশি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তুষ্টি ঝরে পরল নাসিনের কণ্ঠে, ‘এখানকার নিরাপত্তা ব্যবস্থা বেশ ভাল। আতিথেয়তা নিয়েও কোন প্রশ্ন নেই। বাংলাদেশ আগেও বড় টুর্নামেন্ট আয়োজন করেছে। এখানে খেলতে এসে আমরা বেশ খুশি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ হকি-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

জুন ১৫, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, বন্ধ হচ্ছে যুদ্ধ

জুন ১৫, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুন ১৫, ২০২৬

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT