চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দহন: ৩০ দিনের শুটিং ১৮ দিনেই শেষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৮
বিনোদন
A A

শেষ হয়েছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত আলোচিত ‘দহন’ ছবির শুটিং। এই ছবির শুটিং শেষ করার জন্য প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ৩০ দিন (একমাস)-এর সময় দেয়া হয়েছিল। কিন্তু ১২ দিন হাতে রেখে ১৮ দিনেই পুরো ছবির শুটিং করা হয়।

চ্যানেল আই অনলাইনকে এমনটা বলেন ‘দহন’  ছবির নায়ক সিয়াম আহমেদ। যিনি গেল ঈদে মুক্তি পাওয়া ‘পোড়ামন ২’ দিয়ে ইতিমধ্যে ‘চলচ্চিত্র তারকা’ বনে গেছেন!

সিয়াম বলেন,  ‘দিনরাত এক করে শুটিং করেছি। তিন-চার শিফটেও শুটিং করেছি। চরিত্রটাকে নিজের মধ্যে ধরে রাখতে অনেক পরিশ্রম করেছি। এমনও হয়েছে আমার পরিবারের মানুষদের সঙ্গে এই ক’দিন ঠিকমত মিশতেও পারিনি। শুধু তাই নয়, শুটিং স্পটে অনেকে আমার সঙ্গে দেখা করতে এলেও ঠিকমত সময় দিতে পারিনি। চেয়েছি, যেন কাজটা ভালো হয়।’

এর আগে ‘পোড়ামন ২’ ছবির শুটিং হয়েছিল কয়েক লটে, ধীরে ধীরে। কিন্তু ‘দহন’র শুটিং দ্রুত শেষ হওয়া প্রসঙ্গে সিয়াম বলেন, ‘এটা পুরোপুরি রাজনৈতিক থ্রিলার গল্পের ছবি। যেখানে সামাজিক প্রেক্ষাপট রয়েছে। গল্পের প্রয়োজনে, শিল্পীদের চরিত্রের মধ্যে রাখার জন্য দ্রুত কাজ শেষ হয়েছে। তবে আমরা কাজের ক্ষেত্রে কোথাও ছাড় দেইনি। যেখানে যতটুকু অ্যাফোর্ড দেয়ার, দিয়েছি।’

তিনি বলেন, ‘একমাস লাগেনি, আমাদের শুটিং শেষ করতে ১৮ দিন লেগেছে। ১২ দিনের কস্ট বেঁচে গেছে। কম হলেও ২০ লাখ টাকা সেভ হয়েছে। নিশ্চয়ই লাভ হয়েছে আমাদের প্রযোজকের। তিনি এই টাকাটা তার আরেক ছবির জন্য ব্যয় করতে পারবেন।’

পুরো শুটিং সঠিকভাবে শেষ করতে ‘দহন’ টিমের সকলের অবদান রয়েছে। তবে এই ছবির ডিওপি রিপন চৌধুরীকে একটু বেশি ক্রেডিট দিতে চান সিয়াম।

Reneta

বলেন, ‘এখানে জিবাম খুব বেশি ব্যবহার হয়নি। বেশিরভাগ কাজ হয়েছে হ্যান্ড ক্যামেরাতে। যেটা এছবির ডিওপি রিপন চৌধুরী পিঠে বয়ে বেড়িয়েছিলেন। শুটিং হলে তারপর রেখেছেন। এত কষ্ট করার পরেও তার মধ্যে ক্লান্তির ছাপ দেখিনি। তিনি চমৎকারভাবে দৃশ্য ধারন করেছেন।’

‘দহন’ ছবির দৃশ্যের শুটিং শেষ হলেও বাকি আছে দুটি গানের শুটিং। চলতি মাসের শেষ দিকে যার শুটিং হবে জানান সিয়াম। ‘দহন’ ছবির পরিচালক রায়হান রাফী। শুটিং শেষ করে ছবির সম্পাদনার কাজের জন্য তিনি গেছেন ভারতে। সিয়াম বলেন, ‘সম্পাদনার পর বোঝা যাবে আমাদের কোথাও কাজে কমতি আছে কিনা! যদি থাকে পুনরায় দৃশ্যগুলোর শুটিং করবো।’

‘দহন’-এর একটি দৃশ্যে অভিনেত্রী মম

গেল ৬ জুন শুরু হয় ‘দহন’ ছবির শুটিং। এফডিসি, টঙ্গি বস্তি, পূবাইল, শাহবাগসহ বিভিন্ন লোকেশনে ছবির শুটিং করা হয়। ছবিতে সিয়ামের বিপরীতে আছেন পূজা চেরি। ঈদের আগে দুদিনের শুটিং হয়। এরপর ঈদের তিনপর থেকে টানা কাজ চলে, শেষ হয় গেল সপ্তাহে। ছবিতে সিয়ামকে দেখা যাবে একজন নেশাগ্রস্ত যুবকের চরিত্রে। আর পূজা অভিনয় করছেন একজন পেশাদার গার্মেন্টস কন্যার চরিত্রে।

সিয়াম-পূজা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারি মম, পুলিশ অফিসার এজাজ চরিত্রে অভিনয় করেছেন শিমুল খান। ‘দহন’ দেশিয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ছবি। এটি কোনো যৌথ প্রযোজনা নয়। শোনা যাচ্ছে, আগামী ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাবে।

ছবি: সংগৃহিত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাজ মাল্টিমিডিয়াদহনপূজা চেরিমমরায়হান রাফীলিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT