চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দহন’ ছবি থেকে সরে গেলেন বাঁধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ২২, মে ২০১৮
বিনোদন
A A

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’ ছবি থেকে সরে গেলেন লাক্স তারকা আজমেরি হক বাঁধন। চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন তিনি। মঙ্গলবার দুপুরে বাঁধন জানিয়েছেন, ব্যক্তিগত কারণে ‘দহন’ থেকে সরে এসেছেন। শুটিংয়ের তারিখ পিছিয়েছে বলে তার পারিবারিক কাজে তিনি ‘দহন’ করতে পারছেন না।

আগামীতে জাজের সঙ্গে নতুন কোনো ছবিতে দেখা যাবে বাঁধনকে, এমনটাই আশা করছেন তিনি।

গত ৩০ এপ্রিল রাজধানীর ঢাকা ক্লাবে জমকালো আয়োজন করে জাজ মাল্টিমিডিয়ার আবদুল আজিজ জানান, দহন ছবিতে অভিনয় করবেন বাঁধন। এই ছবিতে কাজের জন্য তিনি কয়েক মাস ধরে নিজেকে প্রস্তুত করেছেন। বাইক চালানো শিখেছেন, ১৬ কেজি ওজন কমিয়েছেন। এই ছবির শুটিং শুরুর কথা ছিল ১০ মে। কিন্তু অনুমতি না পাওয়ায় শুটিং পেছাতে হয়েছে।

নতুন করে যখন শুটিংয়ের তারিখ নির্ধারণ করেছে জাজ, তখন জানা গেল ওই তারিখে বাঁধন পারিবারিক কাজে ব্যস্ত থাকবেন।

জাজ কর্ণধার আবদুল আজিজ বলেন, “জুনের ৫ তারিখের পরে বাঁধন এর ব্যক্তিগত কাজ আছে তাই দহন সিনেমাটি করতে পারছেন না।”

তিনি বলেন, “সবার কাছে অনুরোধ রইল, এর পেছনে কেউ অন্য কিছু খোঁজার চেষ্টা করবেন না। সবারই পরিবার আছে, আছে মা, বাবা, ভাই, বোন, সন্তান। চলচ্চিত্র বা ক্যারিয়ারের চেয়ে পরিবারই সবসময় আগে হওয়া উচিত। বাঁধনের জন্য রইল জাজ পরিবারের পক্ষ থেকে শুভ কামনা। বাঁধনের পরিবর্তে আমরা অন্য কাউকে খুঁজছি।”

Reneta

বাঁধন বলেন, “সাত-আট দিন ধরে জাজ কর্তৃপক্ষ এবং আমি আলোচনার মাধ্যমে এমন সিদ্ধান্ত নিয়েছি। আমি না থাকলেও দহনের পুরো টিম ও জাজ মাল্টিমিডিয়ার জন্য শুভকামনা রইলো। আমাদের মধ্যে আগের মতই সুসম্পর্ক থাকবে।”

‘দহন’ পরিচালনা করছেন রায়হান রাফী। যিনি এর আগে ‘পোড়ামন ২’ ছবিটি নির্মাণ করে মুক্তির আগেই আলোচনায় এসেছেন। দহন ছবিতে থাকছেন সিয়াম-পূজা। এখানে সিয়ামকে দেখা যাবে নেশাগ্রস্ত যুবকের চরিত্রে। আর পূজাকে দেখা যাবে গার্মেন্টস কন্যার চরিত্রে। জানা গেছে, দহন একটি সামাজিক ও রাজনৈতিক গল্পের ছবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুল আজিজজাজ মাল্টিমিডিয়াদহনবাঁধনলিড বিনোদনলিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin1

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT