চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশকের সেরা দশ সিনেমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

গত এক দশকে যতগুলো সিনেমা দেখেছেন, তার মাঝে কতগুলো মনে গেঁথে গেছে? হলিউড রিপোর্টারের চিফ ফিল্ম ক্রিটিক্স দশকের সেরা দশ সিনেমার তালিকা তৈরি করেছেন যেগুলো দর্শক-সমালোচকদের মন ছুঁয়েছে। এক নজরে দেখে নিন তালিকা আর মিলিয়ে দেখুন কোনটি এখনও দেখা হয়নি এর মাঝে।

১. কার্লোস (২০১০): ইন্টারন্যাশনাল টেরোরিজম নিয়ে নির্মিত ছবি ‘কার্লোস’। সত্তরের দশকের ভেনিজুয়েলার সন্ত্রাসী কার্লোস দ্য জ্যাকাল এর জীবন নিয়ে নির্মাণ করা হয়েছে ছবিটি।

২. দ্য সোশ্যাল নেটওয়ার্ক (২০১০): মাত্র এক দশক আগে নির্মাণ করা এই ছবিতে ফেসবুকের জন্ম দেখানো হয়েছে এবং বর্তমান প্রজন্মের ওপর সোশ্যাল মিডিয়ার প্রভাব পড়ার বিষয়টি দেখানো হয়েছে।

Reneta

৩. ইনসাইড লিউন ডেভিস (২০১৩): ব্ল্যাক কমেডি ঘরানার এই ছবি এক মিউজিসিয়ানকে নিয়ে। মিউজিক ইন্ডাস্ট্রির বাণিজ্যিক চাহিদার মাঝে নিজের শিল্প-স্বাধীনতাকে টিকিয়ে রাখার সংগ্রাম করতে দেখা যায় ফোক ঘরানার এক গায়ককে।

৪. অনলি লাভার্স লেফট এলাইভ (২০১৪): কমেডি-ড্রামা ছবি ‘অনলি লাভার্স লেফট এলাইভ’ এক ভাম্পায়ার জুটির গল্প দেখানো হয়েছে যারা আধুনিক সমাজের মানুষের মাঝেই বসবাস করে।

৫. দ্য হ্যান্ডমেইডেন (২০১৬): দ্য হ্যান্ডমেইডেন মুভিটি পরিচালনা করেছেন কোরিয়ান নির্মাতা পার্ক চ্যান। গল্পের লেখকও তিনি। ব্রিটিশ উপন্যাস অবলম্বনে ছবির কাহিনী তৈরি করেছেন নির্মাতা। ছবিতে নাটক, যৌনতা, কাহিনীর পেছনে কাহিনী, উত্তেজনা সবই আছে।

৬. লেভিয়াথান (২০১৪): দুর্নীতিবাজ এক রুশ জেলের পৈতৃক বাড়ির দখল করার চেষ্টা করে। বাড়ি বাঁচাতে সেই জেলের লড়াইয়ের গল্প দেখানো হয়েছে ছবিতে।

৭. ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড (২০১৯): কোয়েন্টিন টারান্টিনোর এই সিনেমাটি পুরো বিশ্বে সাড়া ফেলেছে। অপরাধ জগতের নানা রোমাঞ্চকর কাহিনী নিয়ে নির্মাণ করা এই ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন ডিক্যাপ্রিও এবং ব্র্যাড পিট।

৮. ব্রুকলিন (২০১৫): কমবয়সী আইরিশ মেয়ে এইলিসের ব্রুকলিন আসা এবং তারপর টনি নামের এক ইতালিয়ান ছেলের প্রেমে পড়ার গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি।

৯. ম্যাড ম্যাক্স: ফারি রোড (২০১৫): পোস্ট-অ্যাসোক্ল্যাপটিক ওয়েস্টল্যান্ডে এক নারী, একদল নারী-বন্দী এবং ম্যাক্স নামের এক ড্রিফটার অত্যাচারী শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে।

১০. দ্য গেটকিপার্স (২০১২): ১৯৬৭ এর ছয়দিনের যুদ্ধের পর ইসরায়েলের গোপন সেবা সংস্থা শিন বেট’র সাবেক ছয় প্রধানকে তাদের প্রতিষ্ঠানের সফলতা এবং ব্যর্থতা নিয়ে আলোচনা করতে দেখা যায় এই ছবিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

পর্তুগাল জুড়ে বিশ্বকাপ উন্মাদনা: লিসবনের রাস্তায় লোহিত-সবুজের জোয়ার

জুন ১২, ২০২৬

নর্থ কোরিয়ায় ড্রোন পাঠানোর অভিযোগে সাউথ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ১২, ২০২৬

বিশ্বকাপ ফুটবল এবং আমাদের ছেলেবেলা

জুন ১২, ২০২৬

আদনানের প্রথম সিনেমা হবে প্রেমের, বললেন ‘গল্প লেখা শেষ’

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT