চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশ টাকা কেজিতে চাল পাবেন ৫০ লাখ দরিদ্র

সঞ্জয় চাকীসঞ্জয় চাকী
১০:৪৬ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

দেশের ৫০ লাখ হতদরিদ্র মানুষকে ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সচিবালয়ে খাদ্য পরিধারণ কমিটির বৈঠক শেষে জানানো হয়, টিআর এবং কাবিখা প্রকল্পে এখন থেকে চাল বা গমের বদলে নগদ টাকা দেয়া হবে।

সামাজিক নিরাপত্তা খাতে বিভিন্ন কর্মসূচির সঙ্গে নতুন সংযোজন, মাত্র ১০ টাকা কেজি দরে প্রতিদিন এক কেজি হিসেবে মাসে চাল কেনা যাবে ৩০ কেজি।

আপাততঃ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং মার্চ ও এপ্রিল এই ৫ মাস ৫০ লাখ মানুষ পাবেন এই সুযোগ। এজন্য সাড়ে ৭ লাখ মেট্রিক টন চাল প্রয়োজন হবে। আগামী ৭ সেপ্টেম্বর শুরু হবে এ কার্যক্রম।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আগামী সাত তারিখে কুড়িগ্রাম জেলার চিলমারিতে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। প্রতি পাঁচ’শ পরিবারের জন্য একজন ডিলার হবে। সবচেয়ে বেশি প্রাধান্য দেবো যে পরিবারে নারী প্রধান, যেমন বিধবা নারী, প্রতিবন্ধী নারী, তাদের প্রাধান্য দেওয়া হবে।

খাদ্য পরিধারণ কমিটির বৈঠক শেষে খাদ্যমন্ত্রী জানান, গ্রামীণ রাস্তাঘাট মেরামতসহ ছোট খাট প্রকল্পের জন্য বছরে ৮ লাখ মেট্রিক টন চাল বা গম বরাদ্দ দেয়া হতো। এখন চাল গমের পরিবর্তে মিলবে নগদ টাকা।

Reneta

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আরও বলেন, সরাসরি নগদ টাকায় গেলে কাজ করা অনেক সুবিধা হয়।

মন্ত্রী জানান, এবার সরকার ৮ লাখ মেট্রিক টন ধান কেনার যে লক্ষ্য ঠিক করেছিল তা প্রায় পূরণ হতে চলেছে। এরইমধ্যে সংগ্রহ হয়েছে ৭ লাখ মেট্রিক টন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে বিশ্ববিদ্যালয়

মে ৬, ২০২৬

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

মে ৬, ২০২৬

দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

মে ৬, ২০২৬

মমতার সংবাদ সম্মেলন নিয়ে দুই বাংলায় ঝড়

মে ৬, ২০২৬

তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT