নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় রাষ্ট্রপতির চলমান সংলাপের পর যদি দলীয় লোকদের নিয়ে সার্চ কমিটি গঠন করা হয় তাহলে জনগণ তা মানবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরামের আয়োজনে জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকীর আলোচনায় মওদুদ বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন হওয়ার পর একটি নির্বাচন সহায়ক সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে সংলাপ করতে চায় বিএনপি। ।
অন্যদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করতে হবে।







