চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শককে ভাবালেন ফারুকী, কাঁদালেন ‘আয়েশা’

কাওসার আহমেদকাওসার আহমেদ
৭:৪১ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৮
বিনোদন
A A

“আমি তো জানি না আমার স্বামীর কবর কই, তাই এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলই আমার স্বামীর কবর। আমি যেখানেই মোনাজাত ধরব, আল্লাহ সেখানেই জেয়ারত কবুল করে নেবেন”-সংলাপটি বলেই তিশা আচমকা এক জায়গায় দাঁড়িয়ে মোনাজাত ধরলেন। তখন তার দু’চোখ বেয়ে নেমে এসেছে অজস্র অশ্রুধারা। তিশার সাথে সাথে দর্শকদেরও কি চোখ দুটো তখন ভিজে ওঠেনি অজান্তেই?

বলছিলাম ‘আয়েশা’ টেলিফিল্মটির কথা। সত্তর দশকের পটভূমি নিয়ে আনিসুল হকের ‘আয়েশামঙ্গল’ উপন্যাস অবলম্বনে টেলিফিল্মটি নির্মাণ করেছেন ৮ বছর পর ছোট পর্দায় ফেরা মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

‘আয়েশা’ এক সাধারণ বাঙালি নারীর স্বামী নিখোঁজ হওয়ার গল্প। সেই হারানো স্বামীকে খুঁজে পাওয়ার এক আকুলতায় ভরা ভ্রমণের গল্প। কিংবা স্বামীর লাশটাও দেখতে না পাওয়ার এক হাহাকারময় গল্প। নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা। সঙ্গে ছিলেন চঞ্চল চৌধুরী।

নববিবাহিত এক বিমানবাহিনী সদস্যের সংসার শুরু হয় বিমানবাহিনীর এক কোয়ার্টারে। হাসি, খুনসুটি এবং ভালোবাসাবাসি নিয়ে ভালোই চলছিল তাদের সংসার। রাজনৈতিক পটপরিবর্তনের সময়ে কোনো এক ঘটনার পরিপ্রেক্ষিতে হঠাৎ একদিন ডেকে নেয়া হয় তাকে। স্ত্রীকে দ্রুত ফিরে আসার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত আর ফেরা হয় না তার।

এমন এক দুঃসহ পরিস্থিতিতে স্ত্রী বার বার ছুটে যান উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে, এবং সবশেষে পরাজিত হন এক বিশাল শক্তির বিপরীতে, পরাজিত হন নিজের কাছে। তিশার অভিনয় দেখে বোঝার উপায় ছিল না তিনি অভিনয় করছেন। মনে হচ্ছিল যেন তিনি আমাদের পাশেই আছেন, ওইতো আমাদের পাশেই হাসছেন, কাঁদছেন, কিংবা স্তব্ধ হচ্ছেন। তার সাথে সাথে স্তব্ধ হচ্ছি আমরাও, চোখ দুটো ভিজে উঠছে আমাদেরও। অল্প সময়ের জন্য থাকলেও চঞ্চল চৌধুরী নিজেকে একজন জাত অভিনেতা হিসেবেই প্রমাণ রেখে গেছেন।

সুন্দর ধারাবাহিক সিকোয়েন্সের পর সিকোয়েন্স এবং অসাধারণ চিত্রনাট্য ও দারুণ কিছু সংলাপে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার মেধার প্রমাণ রেখেছেন সুনিপুণভাবে। এই টেলিছবিতে তিনি নিজেকে ছাড়িয়ে গেছেন বললেও ভুল হবে না।

Reneta

দর্শকরাও চায়, এই গুণী নির্মাতা তার প্রতিটা নির্মাণে বার বার ছাড়িয়ে যাক নিজেকে। এই সস্তা কাহিনী কিংবা ভাঁড়ামো গল্পের নাটকের ভিড়ে বাংলা নাটক তার প্রাণ ফিরে পাক, দর্শক বাংলা নাটকে ফিরুক, বাংলা নাটক দেখে তারা হাসুক, তারা কাঁদুক, জীবনের অর্থ বুঝুক কিংবা খুঁজুক। এই প্রত্যাশা আমাদের সবার।

‘আয়েশা’ প্রচারিত হয়েছিল চ্যানেল আইয়ের বিশেষ ঈদ আয়োজনে। চ্যানেল আইয়ের ইউটিউবে টেলিফিল্মটি প্রচারের পর অনলাইনে ব্যাপক সাড়া পড়ে।
ইউটিউবেও দেখে ফেলতে পারেন আলোচিত ‘আয়েশা’:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আয়েশাফারুকীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ: ঘরের মাঠে ফেভারিট মেক্সিকো, এগিয়ে সাউথ কোরিয়াও

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জুন ২, ২০২৬

যাদের নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে যাচ্ছে ৪৮ দেশ

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে মমতা ব্যানার্জির বিস্ফোরক মন্তব্য

জুন ২, ২০২৬

রামিসা হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ, বুধবার আত্মপক্ষ সমর্থনের দিন

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT