চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শককে পর্দায় আটকে রাখার শক্তি আছে ১১টি গল্পেই: কিবরিয়া ফারুকী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

‘১১ জন নির্মাতার ১১টি গল্প নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। এই ছবিটি নিয়ে আমি যদি দর্শক হিসেবে বলি, তাহলে বলবো দর্শককে ১৩৪ মিনিট পর্দায় আটকে রাখবে এই ছবি।’

মুক্তি প্রতীক্ষিত বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র নিয়ে চ্যানেল আই অনলাইনকে এভাবেই বলছিলেন ১১ নির্মাতার একজন গোলাম কিবরিয়া ফারুকী।

প্রথমবার বড় পর্দায় ছবি মুক্তি পাচ্ছে, এ অনুভূতির কথা জানিয়ে গোলাম কিবরিয়া ফারুকী বললেন: প্রথমবার বড় পর্দায় যাওয়ার অনুভূতি অবশ্যই দারুণ। খুবই এক্সাইটেড! আবার একই সঙ্গে একটু ভয়ও লাগছে এই ভেবে যে, দর্শক ছবিটিকে কীভাবে নেয়! কারণ এরকম ধাঁচের ছবিতো এরআগে আমাদের সিনেমা হলে ওঠেনি।

তবে ছবিটি দেখতে বসলে দর্শক যে ‘ইতি, তোমারই ঢাকা’র গল্পের সাথে একাত্ম হয়ে যাবেন সে কথাও বলতে ভুললেন না এই নির্মাতা। নিজেকে দর্শকের জায়গায় রেখে তিনি বললেন: দর্শক হিসেবে আমি যখন একটি সিনেমা দেখতে যাই, তখন প্রথমে ত্রিশ মিনিট দেখার এক ধরনের টার্গেট থাকে। এরপর যদি ওই সিনেমার শক্তি থাকে, তাহলে পুরো সিনেমাটা দেখি, বা দেখতে বাধ্য হই। নাহলে বের হয়ে যাই। ‘ইতি, তোমারই ঢাকা’ আমাদের নিজেদের ছবি বলে বলছি না, এটা দর্শক একবার দেখতে বসলে পুরো ছবিটি না দেখে বের হবেন না! এই শক্তি ১১টি গল্পের মধ্যেই রয়েছে।

‘ইতি, তোমারই ঢাকা’ ছবিটিকে ঢাকা শহরের গল্প নিয়ে নির্মিত অমনিবাস বলা হলেও শেষ পর্যন্ত এটি পুরো বাংলাদেশের গল্প, এমনটাই মনে করেন গোলাম কিবরিয়া ফারুকী। বললেন, আমাদের সংকট, এই প্রজন্মের সংকটগুলো টুকরো টুকরো গল্পে উঠে এসেছে এই সিনেমায়। একেবারে দশ বছর থেকে শুরু করে ষাট বছরের মানুষও এই ছবির গল্পের সাথে নিজেদের রিলেট করতে পারবেন।

এক সিনেমায় প্রায় ৫০ জনের বেশী পরিচিত অভিনেতা-অভিনেত্রী কাজ করেছেন। তবুও নির্মাতা মনে করেন, শিল্পীর চেয়ে এই ছবির গল্পই মানুষের মনে বেশী দাগ কাটবে।

Reneta

গেল প্রায় এক বছর ধরে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর আসছে ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বাংলাদেশের প্রথম অমনিবাস (অ্যান্থলজি) চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’।

নির্মাণের শুরু থেকেই এই ছবিটি সম্পর্কে সচেতন চলচ্চিত্রপ্রেমী দর্শক। তাই ছবির ক্রিয়েটিভ প্রডিউসার আবু শাহেদ ইমন মনে করছেন, এমন নতুন ধরনের ছবির প্রচারকের ভূমিকা পালন করবেন স্বয়ং দর্শকই। কারণ বিগত দিনে যেসব ছবি হিট হয়েছে, তার সবই হয়েছে দর্শকের জন্য। তারাই আরো বেশী সংখ্যক দর্শকের কাছে ভালো ছবির খবর পৌঁছে দিয়েছেন।

‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন অন্তত অর্ধ শতাধিক জনপ্রিয় তারকা। তাদের মধ্যে উল্লেখযোগ্য ফজলুর রহমান বাবু, নুসরাত ইমরোজ তিশা, অর্চিতা স্পর্শিয়া, অ্যালেন শুভ্র, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, মনোজ প্রামাণিক, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইয়াশ রোহান, রওনক হাসান, শেহতাজসহ আরও অনেককে।

ছবিগুলো নির্মাণ করেছেন গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হ‌ুমায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ, তামিম নূর ও তানভীর আহসান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্চিতা স্পর্শিয়াঅ্যালেন শুভ্রইতি তোমারই ঢাকাইন্তেখাব দিনারইয়াশ রোহানইরেশ যাকেরনুসরাত ইমরোজ তিশাফজলুর রহমান বাবুমনোজ প্রামাণিকমোস্তফা মনোয়াররওনক হাসানলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশেহতাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথে, খসড়া স্মারকে ১৪ দফা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আমাকে বরখাস্ত করুক: মমতা বন্দ্যোপাধ্যায়

মে ৭, ২০২৬

বৃষ্টিতেও স্বস্তি নেই, দূষণের শীর্ষে ঢাকা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ৭, ২০২৬

নৌপথে যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করল সরকার

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT