চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক টানতে ব্যর্থ ‘লাইভ ফ্রম ঢাকা’?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

প্রচারণার অভাবে ‘লাইভ ফ্রম ঢাকা’র বিস্তার ঘটেনি, প্রচুর মানুষের কানে এই ছবি মুক্তির খবর পৌঁছেনি। সাধারণ দর্শক জানেই না এই ছবির খবর। তাই প্রথম সপ্তাহে রাজধানীর বসুন্ধরায় স্টার সিনেপ্লেক্সে চলার পর দ্বিতীয় সপ্তাহে ছবিটি নামিয়ে দেয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া এবং বিপণন বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাহ উদ্দিন।

বুধবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে মেজবাহ বলেন, ‘লাইভ ফ্রম ঢাকা’ মুক্তির প্রথম ও দ্বিতীয় দিন ভালো চললেও ক্রমাগত দর্শক হারাতে থাকে। গত তিন দিনের হল রিপোর্ট খুবই বাজে অবস্থা। আর এ কারণেই দ্বিতীয় সপ্তাহে ছবিটি স্টার সিনেপ্লেক্সে চলবে কিনা, সেটা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

‘লাইভ ফ্রম ঢাকা’ দেখতে স্টার সিনেপ্লেক্সে তরুণদের ভিড় ছিলো দেখার মতো…

এ ধরণের ছবিগুলোকে আমরা প্রমোট করার চেষ্টা করি। কিন্তু একেবারেই দর্শক না থাকলে বাধ্য হয়েই আমাদের বিকল্প ভাবতে হয়। বলছিলেন সিনেপ্লেক্সের মিডিয়া এবং বিপণন বিভাগের সিনিয়র ম্যানেজার।

আন্তর্জাাতিক ভাবে বেশকিছু অর্জন যুক্ত হয়েছে তরুণ নির্মাতা আবদুল্লাহ সাদ পরিচালিত ‘লাইভ ফ্রম ঢাকা’র সঙ্গে। বিশ্ব মিডিয়াতে এই ছবি নিয়ে প্রশংসামূলক লেখাও বেড়িয়েছে একাধিক। বেশকিছু প্রেস্টিজিয়াস চলচ্চিত্র উৎসবসহ ফিল্ম মার্কেটেও সফলতা দেখিয়েছে ‘লাইভ ফ্রম ঢাকা’। অথচ দেশে মাত্র একটি হল পেয়েও দ্বিতীয় সপ্তাহে সেটা হারানোর আশঙ্কা। কেন?

এমন প্রশ্নের উত্তর দিলেন মেজবাহ উদ্দিন। জানালেন, ‘লাইভ ফ্রম ঢাকা’ মুক্তির আগে মানুষের যে আগ্রহ ছিলো সেটা মুক্তির পর দেখা যায়নি। যেরকম চলবে বলে আশা করেছিলাম, তেমনটা হচ্ছে না। ছবিটা কোনো কারণে ক্লিক করেনি। অনেকে ছবি সম্পর্কে কিছু জানতোই না।

আগামি সপ্তাহে ছবিটি চলবে কিনা? এমন প্রশ্নে এই কর্মকর্তা জানান, এ বিষয়ে বুধবার সন্ধ্যায় সিদ্ধান্ত জানানো হবে।

Reneta

এদিকে ‘লাইভ ফ্রম ঢাকা’র প্রচার প্রচারণা কম হয়েছে, এমন অভিযোগ অস্বীকার করছেন না ছবির প্রযোজক শামসুর রহমান আলভি। এরআগেও চ্যানেল আই অনলাইনকে তিনি জানিয়েছিলেন, ‘লাইভ ফ্রম ঢাকা’ নিয়ে যারা আগ্রহ দেখিয়েছেন তাদের বেশির ভাগই স্বাধীন ধারার চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত, তারাই ছবিটি নিয়ে হাইপ তৈরী করছেন, আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু ছবিটি নিয়ে আমরা গণমানুষের কাছে যেতে পারিনি, তাদের কাছে ছবিটির খবর পৌঁছুতে পারিনি। তাদের কাছে কীভাবে ছবিটির খবর পৌঁছে দেয়া যায় সেই আইডিয়াইতো এখনো করে উঠতে পারিনি। যে সব কারণে শুধুমাত্র সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পেল!

দর্শক টানতে ব্যর্থ হওয়ায় ছবিটি বৃহস্পতিবারই হল থেকে নেমে যাওয়ার আশঙ্কায় আলভি কিছুটা হতাশা মেশানো কণ্ঠে বলেন, এ বিষয়ে আমাদের কিচ্ছু বলার নাই আসলে। দর্শক ছবিটি না দেখতে আসলে হল মালিক কেন ‘লাইভ ফ্রম ঢাকা’ দ্বিতীয় সপ্তাহে তাদের হলে রাখবে?

ঢাকায় মুক্তির পর ‘লাইভ ফ্রম ঢাকা’ নিয়ে দেশের অন্য কোথাও ছবি মুক্তির বিষয়ে কেউ আগ্রহ দেখিয়েছে কিনা? জানতে চাইলে আলভি বলেন, না! তেমন কেউ ছবিটি নিয়ে আগ্রহ দেখাননি।

৯৪ মিনিট ব্যাপ্তির ছবি ‘লাইভ ফ্রম ঢাকা’। যে ছবিতে দেখানো হয়েছে শেয়ার বাজার ধসে স্বর্বস্ব খুঁইয়ে ঢাকা থেকে পালাবার পথ খুঁজে ফেরা এক আংশিক প্রতিবন্ধী যুবকের গল্প। যে নৈতিকতা ও আত্মরক্ষার মধ্যে একটিকে বেছে নেওয়ার জটিল পরিস্থিতিতে পড়ে।

‘খেলনা ছবি’র ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যও লিখেছেন আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার। এছাড়াও অভিনয় করেছেন তাসনোভা তামান্না, তানভির আহমেদ চৌধুরী, মোশাররফ হোসেন, রনি সাজ্জাদ, শিমুল জয় ও উজ্জ্বল আফজাল।

২০১৬ সাল থেকে বিশ্বের নামকরা চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত ও পুরস্কৃত হয়েছে ‘লাইভ ফ্রম ঢাকা’। সর্বশেষ ছবিটি দেখানো হয় বিশ্বের প্রাচীন ও গৌরবময় চলচ্চিত্র উৎসব লোকার্নোর ৭১তম আসরে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তানভির আহমেদ চৌধুরীতাসনোভা তামান্নামোশাররফ হোসেনমোস্তফা মনোয়াররনি সাজ্জাদলাইভ ফ্রম ঢাকালিড বিনোদনশিমুল জয়স্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT