চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দরকার হলে মেরে খেলবেন রাব্বি

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:১৮ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

পেসার হিসেবে বাংলাদেশের টেস্ট দলে খেলছেন কামরুল ইসলাম রাব্বি। তবে এই ক্রিকেটার আলোচনায় আছেন ব্যাটিং দিয়ে। ক্রাইস্টচার্চের পর হায়দরাবাদেও ব্যাট হাতে ধৈর্যশীলতার অনন্য নজির দেখিয়েছেন। নিউজিল্যান্ডে ৯২ মিনিট উইকেটে কাটিয়ে ৬৩ বলে করেছিলেন ২ রান। হায়দরাবাদে ৭০ বলে অপরাজিত ৩! উইকেটে পার করেছেন ৮৪ মিনিট। অপর ব্যাটসম্যান আউট না হলে আরও কতক্ষণ উইকেটে থাকতেন কে জানে!

ভারতের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটা ড্র করতে কী চেষ্টাই না করেছেন রাব্বি! টেস্টে কীভাবে মেজাজ ধরে রাখতে হয় তার উদাহরণ তো তিনিই! সেজন্য ভাবলে চলবে না, রাব্বি মেরে খেলতে পারেন না। দলের প্রয়োজনে চার-ছক্কা মেরে অবদান রাখার প্রতিশ্রুতি দিলেন এ তরুণ।

মঙ্গলবার হায়দরাবাদ থেকে ঢাকায় ফিরে চ্যানেল আই অনলাইনকে দেয়া সাক্ষাতকারে রাব্বি বললেন, ‘যখন দলের রান প্রয়োজন হবে, তখন মেরে খেলবো। ক্রাইস্টচার্চ ও হায়দরাবাদে সময় নষ্ট করা এবং অন্য প্রান্তের ব্যাটসম্যানকে সঙ্গ দেওয়া দরকার ছিল। আমি সেটাই করতে চেষ্টা করেছি। সবসময় এমন পরিকল্পনা নিয়েই নামি, দলের প্রয়োজন ওই মুহূর্তে কোনটা দরকার। আরেকটা ব্যাপার, আল্লাহর রহমতে ব্যাটিংয়ে নামলে আমার অনেক মনোযোগ থাকে। বল টু বল খেলার চেষ্টা করি।’

বাংলাদেশের শেষ দুটি টেস্টে রাব্বির ব্যাটিং ‘মিরাকল’ ধরে নিতে পারেন অনেকেই। তবে রাব্বি তেমনটা মনে করেন না। ঘরোয়া ক্রিকেটের উদাহরণ টেনে জানালেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেটে আমি এভাবেই খেলতাম। এমন ইনিংস আগেও খেলেছি। স্বীকৃত ব্যাটসম্যানকে সঙ্গ দিতাম, যাতে তার ইনিংসটা বড় হয়ে দলের ভালো হয়।’

৫২টি প্রথম শ্রেণির ম্যাচে ৮১ ইনিংসে ব্যাট হাতে নামা রাব্বি ২১ ইনিংসেই অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। আছে তিনটি অর্ধশতকও।

Reneta

নিউজিল্যান্ডে ধৈর্যের দৃষ্টান্ত দেখিয়ে কোচ চণ্ডিকা হাথুরুসিংহের আস্থাভাজন হয়ে উঠেছেন রাব্বি। ক্রাইস্টচার্চে ১০ নম্বরে ব্যাটিং করলেও হায়দরাবাদে কোচ তাকে নামিয়েছেন ৯ নম্বরে। রাব্বি জানালেন, ‘কোচ তাকে বলছিলেন- ‘‘তুমি অপর ব্যাটসম্যানকে সহায়তা করবে। যাও শেষ পর্যন্ত খেলে আসো।’’ আমি কোচের কথা রাখতে চেষ্টা করেছি।’

নিউজিল্যান্ডের পর ভারতের কন্ডিশনে খেলে বেশ অভিজ্ঞতা হয়েছে রাব্বির। দুই জায়গার পার্থক্যও বুঝতে পেরেছেন, ‘নিউজিল্যান্ডে একেবারে আলাদা উইকেট ছিল। যেখানে ব্যাটিং করা খুব কঠিন। পেসারদের জন্য ভালো বোলিং করা সহজ। ভারতের উইকেট কিন্তু ভিন্ন। একদম ঠিক জায়গায় বল না পড়লে ব্যাটসম্যান মেরে দেয়। জায়গাটা খুব ছোট। আগে-পরে বল পড়লে ব্যাটসম্যানদের জন্য খেলা সহজ হয়ে যায়।’

নিউজিল্যান্ড ও ভারতের মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতায় শ্রীলঙ্কা সফরে নিজেকে মেলে ধরতে চান রাব্বি। অবশ্য সেটি কেবল ব্যাটে নয়, আসল কাজটা বল হাতেই করতে চান, ‘আমরা টেস্ট খুব কম খেলি। যত খেলবো তত শিখবো। শ্রীলঙ্কা সফরে নিজেকে প্রমাণের চেষ্টা থাকবে।’

শ্রীলঙ্কা সফরের আগে প্রায় ১০ দিনের ছুটি পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। অনেকেই চলে যাবেন গ্রামের বাড়িতে। রাব্বি অবশ্য তাদের দলে নেই। ১৮ ফেব্রুয়ারি শুরু হওয়া বিসিএলের চতুর্থ রাউন্ডে খেলতে নামবেন এই ক্রিকেটার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কামরুল ইসলাম রাব্বি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT