চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণের ঐতিহ্য বৈঠাকাটা ভাসমান বাজার

শাইখ সিরাজশাইখ সিরাজ
৪:৩০ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৬
কৃষি
A A

দেশের দক্ষিণাঞ্চলে পিরোজপুরের নাজিরপুরে বৈঠাকাটা ভাসমান বাজার। ভেলুয়া নদীতে চলমান নৌকার ঐতিহ্যবাহী ওই বাজার প্রতিদিন ভোর থেকে বসে চার-পাঁচ ঘণ্টার জন্য। নদীবেষ্টিত কয়েকহাজার কৃষিজীবী জনগোষ্ঠির পণ্যবেচাকেনার কেন্দ্র ওই বাজারটি।

ঝালকাঠি থেকে বেকুটিয়া ফেরিঘাট হয়ে সড়কপথে নাজিরপুর। সেখান থেকে ত্রিশ কিলোমিটার পথ পেরিয়ে তালতলা খেয়াঘাট। আবার সড়ক পথে গাঁওখালী খাল দিয়ে চূড়ান্ত গন্তব্যের পথে, বৈঠাকাটা বাজার। শীতসকালের এমন অভিযান সন্ধান দেয় অন্য এক বাংলাদেশের। দক্ষিণের কচা ও কালিগঙ্গা নদী এখানে এসে নাম পেয়েছে ভেলুয়া। এই নদীর ওপরেই বৈঠাকাটা বাজার। পুরোপুরি প্রাকৃতিক একটি বাজার, নেই কোনো স্থায়ী অবকাঠামো। কৃষক ও ব্যবসায়ী সাত সকালে নৌকা নিয়ে ছুটে আসে এখানে। তারপর সবজির চারা থেকে শুরু করে নানারকমের কৃষিপণ্যকে ঘিরে বসে, কৃষক ও পাইকারের এই মিলনমেলা।

বেনাবেচা যাই হোক, বাজারটিতে তেমন হা হুতাশ নেই কৃষকের। অন্যসব জায়গার মতোই লোকসানের গল্প শুধু পাইকারের মুখে।

থাইল্যান্ডের রাচাবুরি, অষ্ট্রেলিয়ার সলোমন আইল্যান্ড কিংবা ভিয়েতনামের ক্যান থো নদীর ভাসমান বাজারের চেয়ে অনেক বেশি বৈচিত্রপূর্ণ এই বাজার। বাজারটির নামকরণ নিয়ে রয়েছে নানা লোককথা। কেউ কেউ বলেন, বৈঠা দিয়ে মাটি কাটার পর ছোট নদী হয়। পরে সেটা ভাঙতে ভাঙতে এখন বড় নদী হয়েছে। সেজন্যই এই নদীর নাম বৈঠাকাটা নদী।

দক্ষিণাঞ্চলবাসীর কাছে এই বাজার এক গর্বের ঠিকানা। পিরোজপুরের সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী বলেন, এখন এই এটি বড়সড় আকারের একটি গ্রোথ সেন্টারে পরিণত হয়েছে। এটা যদি বাংলাদেশের সরকার গ্রহণ করে তাহলে যেমন বাংলাদেশের কৃষি উপকৃত হবে তেমনই এই এলাকার মানুষও উপকৃত হবে।

দক্ষিণের মানুষের জীবন প্রবাহ মিশে আছে নদী নালায়। বহু বছরের পুরনো ভাসমান এই বৈঠাকাটা বাজার এই অঞ্চলের হাজার হাজার কৃষকের বিকিকিনির একমাত্র কেন্দ্র। কৃষি পর্যটন হিসেবে ভাসমান এই বাজারটি বিশ্ব ঐতিহ্যের অংশ হতে পারে।

Reneta

পুরো রিপোর্টটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

https://www.youtube.com/watch?v=9d4eeOSz-oo

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষি
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT