চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণ ভারতে মহেশ বাবুই সেরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

‘মহর্ষি’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য সর্বশেষ ভূয়সী প্রশংসা পেয়েছেন সবার। আর এবার সেরা অভিনেতা হিসেবে ভারতীয় দক্ষিণের শীর্ষ পুরস্কারটি অর্জন করলেন সুপারস্টার অভিনেতা মহেশ বাবু।

ভারতের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘দাদাসাহেব ফালকে’। সম্প্রতি এটি অর্জন করেছেন দক্ষিণী এই সুপারস্টার।

তবে এটি ‘মহর্ষি’র জন্য নয়, বরং গত বছর মুক্তি প্রাপ্ত ‘ভারত আনে নেনু’ সিনেমায় তার অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন। তবে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি মহেশ। কারণ তিনি বর্তমানে ব্যস্ত তার পরবর্তী সিনেমার শুটিং নিয়ে। ফলে তার পক্ষে স্ত্রী নম্রতা পুরস্কারটি গ্রহণ করেন।

সম্প্রতি ভারতের হায়দ্রাবাদে দাদাসাহেব ফালকে (সাউথ) অ্যাওয়ার্ড প্রদান করা হয়। দক্ষিণ ভারতে এটাই ছিল প্রথম আয়োজন। দক্ষিণী চিত্রজগতের সব বড় বড় তারকা উপস্থিত ছিলেন এই উৎসবে। আর প্রথমবারেই সেরা অভিনেতা হিসেবে ভারতের সর্বোচ্চ সম্মানজনক এই অ্যাওয়ার্ডটি লাভ করেছেন মহেশ বাবু।

বর্তমানে মহেশ বাবু ব্যস্ত তার পরবর্তী ছবি ‘সারিলেরু নীকেব্বারু’ ছবির শুটিং নিয়ে। ছবিটি মুক্তি পাবে ২০২০ সালে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দক্ষিণ ভারতদাদা সাহেব ফালকেভারতমহর্ষিমহেশ বাবুসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT