মৌসুমী বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শুধু ভারত ও মিয়ানমারেই বন্যা ও ভূমিধসে মারা গেছে প্রায় অর্ধশত মানুষ।
ভূমিধ্বসে ভারতের মনিপুরের একটি গ্রামের পুরোটাই ঢাকা পড়েছে মাটির নিচে। মিয়ানমারে বন্যায় ২৭ জনের প্রাণহানীর পর দেশটির পশ্চিমাঞ্চলীয় চারটি এলাকাকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।এছাড়া বন্যা ও ভূমিধ্বসে নেপালের পশ্চিমে ৩০ জন এবং ভিয়েতনামে বন্যায় ১৭ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বেশির ভাগ দেশেই কয়েক সপ্তাহের ভারী বর্ষণে বন্যা ও ভূমিধ্স দেখা দিয়েছে।
এছাড়া সাম্প্রতিক ঘূর্ণিঝড় কোমেনের বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে।







