চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডের মূকাভিনয় উৎসবে বাংলাদেশের তানভীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

শাদা হাতির দেশ থাইল্যান্ড এর উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের মূকাভিনয় শিল্পী। দেশটির প্রথমসারির ভিন্নধারার থিয়েটার কোম্পানি ‘রেবেল আর্ট স্পেস’-এর আয়োজনে ‘রেবেল লাইভ অ্যাকশন ইকো আর্ট’ ফেস্টিভালে অংশ নিবেন তানভীর শেখ।

আগামী ১৪ থেকে ১৯ অক্টোবর বসবে এই উৎসব। বাংলাদেশ থেকে আমন্ত্রিত নাট্য সংগঠন ‘ব্ল্যাকফ্লেইম থিয়েটার’-এর প্রতিনিধি হিসেবে এতে অংশগ্রহণ করছেন মূকাভিনয় শিল্পী ও নির্দেশক তানভীর।

ব্যাংকক আর্ট এন্ড কালচার সেন্টারে অনুষ্ঠিতব্য থাইল্যান্ডের অত্যন্ত মর্যাদাপূর্ণ এ নাট্য-উৎসবে সপ্তাহ ব্যাপী এ আয়োজনে স্বাগতিক থাইল্যান্ড ছাড়াও অংশগ্রহণ করবে পোল্যান্ড, আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ড, তাইওয়ান, দক্ষিণ আফ্রিকা, চিলি, আয়ারল্যান্ড, মেক্সিকো ও বাংলাদেশ।

এছাড়াও ‘রেবেল লাইভ এ্যকশন ইকো আর্ট’ ফেস্টিভ্যাল এর নির্ধারিত সেমিনার ‘আর্টিস্ট টক’ এ আগামী ১৬ অক্টোবর ‘বাংলাদেশের সমকালীন নাট্যচর্চা ও মূকাভিনয়-এর সম্ভাবনা’ শীর্ষক ভিজ্যুয়াল প্রতিবেদন উপস্থাপন করবেন বাংলাদেশের এই প্রতিনিধি।

এছাড়া আগামী ১২ অক্টোবর ব্যাংককের ‘ইনডিপেনডেন্ট স্টুডিও’ তে থাইল্যান্ডের স্বনামখ্যাত নাট্যদল ‘স্পাইন পার্টি মুভমেন্ট’ এর আমন্ত্রণে ‘মাইম ফর স্টোরি টেলিং’ বিষয়ক বিশেষ নাট্য কর্মশালা পরিচালনার করবেন তানভীর।

এ প্রসঙ্গে তানভীর শেখ বলেন, বিগত ৮ বছর যাবৎ থিয়েটারে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছি। ‘বিনোদনে নান্দনিকতা’ স্লোগানে ২০১৭ খ্রিস্টাব্দের ১ নভেম্বর প্রতিষ্ঠিত আমাদের স্বপ্নের নাট্যসংগঠন ‘ব্ল্যাকফ্লেইম থিয়েটার’ এর হয়ে আমরা ইতোমধ্যেই বেশ কিছু মূকাভিনয় প্রযোজনা মঞ্চে এনেছি। দেশে বিদেশে সমানতালে নিয়মিত মঞ্চায়ন করছি। লন্ডনে’র বিশ্বখ্যাত ‘কুইন ম্যারি বিশ্ববিদ্যালয়’-এর নাটক বিভাগে ‘নাটক এ মূকাভিনয় এর ব্যবহার’ শীর্ষক মাস্টার ক্লাসে অংশগ্রহণ করে অভিজ্ঞতা অর্জন করেছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাইল্যান্ডমূকাভিনয় উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

জুন ১৮, ২০২৬

হার দিয়ে উজবেকিস্তানকে বিশ্বকাপে স্বাগত জানাল কলম্বিয়া

জুন ১৮, ২০২৬

নরেন্দ্র মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনী’ বলে প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প

জুন ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফার বিস্তারিত প্রকাশ, কার লাভ বেশি

জুন ১৮, ২০২৬

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ শতাংশের বেশি

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT