চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রিশালে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু

মইনুল হাসানমইনুল হাসান
৪:৩৪ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, জনপদ, ময়মনসিংহ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়া সড়কের কুতুবপুর নামক স্থানে বালুবোঝাই ড্রাম ট্রাক ও মোটর সাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর গাছেরদিয়া টলটলি পাড়া গ্রামের মৃত মানিক মন্ডলের ছেলে এমদাদুল হক (৩৫) ও তার স্ত্রী নারগিস আক্তার (২৮)। তারা দুজনই ভালুকায় তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন।

ত্রিশাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবু বকর সিদ্দিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ১০ টার দিকে উপজেলার বালিপাড়া-ত্রিশাল সড়কের কুতুবপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নারগিস আক্তার মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় এমদাদুল হককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

এমদাদুল হক তার স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলে জেলার নান্দাইলে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বলে জানা যায়।

দুর্ঘটনার খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাগরিস আক্তারের মরদেহ ও মোটর সাইকেল উদ্ধার করে। পুলিশ ড্রাম ট্রাকটিকে জব্দ করলেও চালক পালিয়ে যায়।

Reneta

এমদাদুল হকের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিশালময়মনসিংহসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডের ৬০ বছরের অপেক্ষার অবসান নাকি ইতিহাস গড়বে নরওয়ে

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT