চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তোমরা কারাগো ভাই, কারাগো বোন?’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৮
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বাস চাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র সজীব এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মিম নিহত হয় গত ২৯ জুলাই(রবিবার)। একই ঘটনায় গুরুতর আহত হয় ১৩ শিক্ষার্থী। এমন মর্মান্তিক ঘটনা মানতে না পেরে রাস্তায় নামেন সহপাঠিরা। সহপাঠির মৃত্যুর বিচার দাবী ও নিরাপদ সড়কের দাবীতে শুরু করেন আন্দোলন। ধীরে ধীরে সেই আন্দোলন ছড়িয়ে যায় গোটা শহরে। গত দু’দনি ধরেই রাস্তায় নেমে আন্দোলন করছে হাজারো শিক্ষার্থী। তাদের সাথে সুর মিলিয়ে কথা বলছেন দেশের তারকা শিল্পী, অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতারা। বুধবার সন্ধ্যায় শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ‘তারকা কথন’-এর পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো:

এই দেশ নিয়া আমি যথেষ্ট হতাশ মানুষে পরিণত হইছিলাম। আপনি কি করে আশাবাদী হবেন, যখন আপনি দেখেন আপনার দেশের প্রধান দুই রাজনৈতিক দল দিল্লীর দরবারে দৌড়াচ্ছে ক্ষমতা রক্ষা অথবা বসবার জন্য? এটা কেবল যে অসম্মানের ব্যাপার তা না, এটা ভবিষ্যতের জন্য অশণি সংকেতও বটে। এই পরিস্থিতিতে আপনার হবু সরকার কখনোই দেশের ভালো হয় এমন নীতিতে দেশ চালাইতে পারবে না। আপনাদের বিভেদ এবং নত মাথার সুযোগে মজা নিবে ফজা ভাই।

ফলে আমি ধরেই নিছিলাম বাংলাদেশ বোধ হয় ভরে গেছে এরকম মানুষে যাদের মাথা ঝুলতে ঝুলতে হাঁটুতে এসে ঠেকেছে।

এই দুই দিন কোত্থেকে ভিমরুলের মতো হাজারে হাজার মাথাওয়ালা ছেলে-মেয়ে এসে রাস্তায় হাজির। এই আপাত প্যারালাইজড বাংলার বুকে কোথায় লুকায়ে ছিলো এই গতি? কোথায় ছিলা এই “উন্নত শির”? তোমরা কারাগো ভাই? কারাগো বোন?

তোমরাই আমারে বিশ্বাস করাইলা, শুধু রাজপথ নিয়ে না, এই দেশ নিয়া চাইলেই কেউ আর হাডুডু খেলতে পারবে না। এরা সব বোঝে, সব টের পায়, কোন নীতি আমাদের কি ক্ষতি করছে, এরা পরিষ্কার টের পাবে। শুধু টেরই পাবেনা, দরকার মতো রুখে দাঁড়াবে। এরাই গড়বে আমাদের পূর্ব পুরুষদের স্বপ্নের “সোনার বাংলা”।
তোমরা যারা দিল্লী আর ওয়াশিংটনের দিকে চেয়ে আছো, এই গুপ্তধনের দিকে তাকাও, এদের কাছে যাও, এদের কাছ থেকে মাথা ধার নাও।

আর লিখে রাখো এই কথা, এটাই স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় আশা জাগানিয়া ঘটনা। নব্বই এবং তৎপরবর্তী বহু ঘটনা মাথায় রাইখাই এটা বলতেছি।

জেনে রাখো, ইতিহাস এসে ভালো ছাত্রের মতো এই কিশোর বিদ্রোহের কাছে পাঠ নিবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আন্দোলননিরাপদ সড়কফারুকীশিক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবন্ধে ইরানের সবশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নন ট্রাম্প

মে ২, ২০২৬

শুরু নারীরাই নয়, সৌদি আরবে যৌন নির্যাতনের শিকার বাংলাদেশী পুরুষ কর্মীরাও

মে ২, ২০২৬

হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মে ২, ২০২৬

তরমুজ নাকি বিষ? চারজনের মৃত্যুর ঘটনায় ধোঁয়াশা

মে ২, ২০২৬

বিশ্বকাপের আগে ফিফার সাথে বৈঠকে বসবে ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT