চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেলের মধ্যে কোকেন আমদানিতে জড়িত সন্দেহে আটক ২

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
৭:৩১ পূর্বাহ্ণ ৩০, জুন ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

চট্টগ্রাম বন্দরে আটক কোকেন চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ নাগরিক বকুল ও ফজলু ওই কোকেন চোরাচালানের সঙ্গে নিশ্চিতভাবে জড়িত।

বলিভিয়া থেকে উরুগুয়ে হয়ে বাংলাদেশে আসা সূর্যমুখী ভোজ্যতেলের একটি চালান চট্টগ্রাম বন্দরে গত ৬ জুন আটক করে শুল্ক ও গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং পুলিশ। তেলের সঙ্গে লিকুইড কোকেন থাকতে পারে এমন সন্দেহে কন্টেইনারটি খুলে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। পরে ড্রাগ টেস্টিংয়ে ৯৬ নম্বর তেলের ড্রামে কোকেনের উপস্থিতি ধরা পড়ে।

তদন্তে নামে শুল্ক গোয়েন্দারা জানতে পারে, যুক্তরাজ্য প্রবাসী বকুল ও ফজলু কোন প্রকার এলসি ছাড়া ভোজ্যতেল বোঝাই কন্টেইনারটি বাংলাদেশে নিয়ে আসে। বকুলের আত্মীয় মোস্তফা কামাল এবং আতিকুর রহমান খানকে কন্টেইনারটি খালাসের দায়িত্ব দেয়া হয়। এই দুইজনকে মঙ্গলবার সকালে উত্তরা ও গুলশান থেকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দারা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মহাপরিচালক ডক্টর মইনুল খান জানান, ভোজ্য তেলের চালানটি বাংলাদেশে খালাস করতে না পেরে ভারতের ব্যবসায়ী রাজুর মাধ্যমে কলকাতা বন্দরে নিয়ে যাওয়ার পাঁয়তারা করছিলো বাংলাদেশী একটি চক্র।

তিনি আরো বলেন, শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা জানান, কোকেনের পরিমান নির্ণয়ের জন্য জাতিসংঘের এক্সপার্টদের সহযোগীতা চাওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে এই ঘটনায় গ্রেফতার খান জাহান আলী গ্রুপের ম্যানেজার গোলাম মোস্তফা সোহেলকে ৫দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোকেনচোরাচালান
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

জুলাই ১৪, ২০২৬

ইয়ামালের মন্তব্যে ‘অসম্মানের’ কিছু দেখছেন না ফ্রান্সের কৌন্ডে

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT