চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুষারের ব্যাটে দক্ষিণাঞ্চলের রানের পাহাড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ২২তম সেঞ্চুরিটা ডাবলে পরিণত করেছেন তুষার ইমরান। এই ডানহাতি ব্যাটসম্যানের ২২০ রানের অনবদ্য প্রদর্শনীতে উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ৫০১ রানের বিশাল সংগ্রহ গড়েছে দক্ষিণাঞ্চল। জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছে উত্তরাঞ্চল।

৫৬ রান করে আউট হয়েছেন ফরহাদ হোসেন। ধীমান ঘোষ ৮ ও নাসির হোসেন ৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। নাহিদুল ইসলাম তিনটি ও আব্দুর রাজ্জাক নিয়েছেন একটি করে উইকেট।

বিকেএসপির-৩ নম্বর মাঠে বিসিএলের চতুর্থ রাউন্ডের ম্যাচে আগেরদিনই বড় সংগ্রহের ভিত্তি পায় দক্ষিণাঞ্চল। ৩ উইকেটে ২৯২ রান নিয়ে প্রথমদিন শেষ করে তারা। ১২৭ রানে অপরাজিত থাকা তুষার আউট হন দ্বিশতক করে। ৩৬৯ বলে ২২টি চার ও ৩টি ছক্কায় করেন ২২০। ক্যারিয়ার সেরা ইনিংসটি খেলে নাসির হোসেনের অফস্পিনের বোল্ড হন এই ডানহাতি ব্যাটসম্যান।

তার আগে শাহরিয়ার নাফীস ৭৪ রান করে সাজঘরে ফেরেন। দক্ষিণাঞ্চলকে বড় সংগ্রহ এনে দিতে ৫৭ রানের ইনিংস খেলে অবদান রাখেন মোসাদ্দেক হোসেন সৈকত।

উত্তরাঞ্চলের বাঁহাতি স্পিনার সোহরাওয়াদী শুভ নিয়েছেন চার উইকেট। সাঞ্জামুল ইসলাম ও নাসির হোসেন দুটি করে উইকেট নেন। একটি উইকেট নিয়েছেন শফিউল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুষার ইমরানবিসিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT