চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কে ইমামসহ সহস্রাধিক গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

গত বছরের ব্যর্থ অভ্যুথানের জেরে আরও হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ। যুক্তরাষ্ট্রভিত্তিক ইসলামি নেতা ফেতুল্লাহ গুলেনের প্রতি আনুগত্যের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। এই গুলেন ওই অভ্যুত্থান ষড়যন্ত্রের মূল হোতা দাবি দেশটির।

বুধবারের অভিযানে প্রায় সাড়ে ৮ হাজার পুলিশ সদস্য অংশ নেন।

গত বছর জুলাই মাসে এরদোগানের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থান মাত্র ১২ ঘণ্টার মধ্যেই নস্যাত করে দেয় সরকার। চলতি মাসে আয়োজিত গণভোটে প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধির পক্ষে রায় দেয় জনগণ।

Banglabid

৭২টি প্রদেশ থেকে ১ হাজার ৯ জন গোপন কাজে জড়িত ‘ইমামকে’ গ্রেপ্তারের কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সলু। এই পদক্ষেপকে দেশটির জন্য গুরুত্বপূর্ণ বলেও অভিহিত করেন তিনি।

গত বছরের জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানে নিহত হন ২৪৯ জন। দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যেমন পুলিশ, সামরিক এবং বিচার বিভাগের মধ্যে অনুপ্রবেশ এবং রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র চালানোর অভিযোগ তুলে তুরস্ক সরকার। সকল অভিযোগের আঙ্গুলই ফেতুল্লাহ গুলেনের প্রতি।

অভ্যুত্থানের পর দেশটির কর্তৃপক্ষ ৪৭ হাজার মানুষকে আটক করেছে বলে জানায়। আটকদের মধ্যে হাজার হাজার পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্য আছেন। এছাড়াও হাজার হাজার মানুষ তাদের চাকরী হারায় এবং সকল বিরোধী গণমাধ্যমের প্রচারও বন্ধ করে দেয়া হয়।

Reneta

এদিকে, এ মাসের শুরুতে প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধির জন্য আয়োজিত গণভোটে এরদোগানের পক্ষে যায়। এর ফলে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা বাড়ায় দেশটির সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছেন তিনি। খুব সামান্য ব্যবধানেই জয় পান এরদোগান। নির্বাচনকে ঘিরে বিতর্কও কম হয়নি।

১৬ এপ্রিলের গণভোটে প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থার প্রতি রায় দেয় ৫১ দশমিক ৪১ শতাংশ মানুষ। বিপরীতে এর বিরুদ্ধে নিজেদের অবস্থান জানায় ৪৮ দশমিক ৫৯ শতাংশ ভোটার।

দশ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পর ২০১৪ সালে তুরস্কের প্রেসিডেন্ট হন এরদোগান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT