চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনে সাকিবের জায়গায় শান্তকে ভাবছেন কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

মিডলঅর্ডারে অভিজ্ঞ ব্যাটসম্যানদের খেলাতে চান রাসেল ডমিঙ্গো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে বাংলাদেশের হেড কোচ জানালেন, চার-পাঁচ-ছয় নম্বর পজিশনে মুশফিক-সাকিব-মাহমুদউল্লাহদের বিবেচনা করা হচ্ছে।

সেক্ষেত্রে সাকিব আল হাসানকে তিন নম্বরে ব্যাট করতে নাও দেখা যেতে পারে। এই পজিশনে বিশ্বকাপে দুর্দান্ত করেছিলেন টাইগার অলরাউন্ডার। ৮ ইনিংসে বাঁহাতি ব্যাটসম্যান করেছিলেন ৬০৬ রান।

সাকিবের পছন্দের পজিশনে কাকে দেখা যেতে পারে সে ধারণাও দিয়েছেন কোচ। জানিয়ে দিয়েছেন সব ঠিক থাকলে দারুণ ফর্মে থাকা তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত পাবেন টপঅর্ডারে ব্যাট করার দায়িত্ব।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা হওয়ার পর সোমবার বিকেলে শুরু হয় টাইগারদের প্রথম অনুশীলন। কিছুক্ষণ পর জুম প্ল্যাটফর্মে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সংবাদমাধ্যমের মুখোমুখি হন ডমিঙ্গো।

তাতে টাইগারদের সাউথ আফ্রিকান কোচ বললেন, ‘ইতিমধ্যে খেলোয়াড়দের সঙ্গে আমার আলোচনা পর্ব শেষ হয়েছে। তারা প্রত্যেকে তাদের রোল সম্পর্কে অবগত। যদিও একাদশ কেমন হবে সেটি তাদের বলা হয়নি। তবে তারা আজ তাদের জায়গা সম্পর্কে জেনে যাবে এবং সেটি সংবাদমাধ্যমে আসার আগেই জানবে।’

‘নিঃসন্দেহে শান্ত দারুণ ফর্মে আছে। এটা দারুণ ব্যাপার যে সাকিব ফিরেছে। সে বিশ্বকাপে তিন নম্বর পজিশনে অবিশ্বাস্য খেলেছে। তবে এই মুহূর্তে আমি অভিজ্ঞদের চার, পাঁচ ও ছয়ে দেখছি। সেখানে সাকিব, মুশফিক ও রিয়াদকে চিন্তা করছি। এটা আমাদের মিডলঅর্ডারে ভালো অভিজ্ঞতা দেবে। উপমহাদেশে খেলা, মিডলঅর্ডার খুবই গুরুত্বপূর্ণ।’

Reneta

একবছরের নিষেধাজ্ঞাসহ দীর্ঘ বিরতির পর নভেম্বরে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ দিয়ে ক্রিকেটে ফেরা সাকিব তিনে ব্যাট করে সুবিধা করতে পারেননি। ওপেনিংসহ নানা জায়গায় ব্যাটিং করেও মানিয়ে নিতে পারেননি। ৯ ইনিংসে করেছেন মোটে ১১০ রান।

অন্যদিকে শান্ত ৮ ইনিংসে করেছেন ৩০১ রান। ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে তরুণদের তৈরি করার মিশনে এ বাঁহাতিকে তিনে দেখতে চান কোচ।

‘সাকিব আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে অনেকদিন। ৪ নম্বরে খেললে সে দম ফেলার সুযোগ পাবে। আমরা জানি সে বিশ্বমানের ক্রিকেটার। এই ব্যাটিং লাইনআপ পাথরে গড়া নয়। বিশ্বকাপের অনেক দেরি। স্থায়ী ব্যাটিং লাইনআপ গড়ার আগে আমাদের কিছু বিষয় দেখতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটডমিঙ্গোতামিমবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

জুন ১৮, ২০২৬

হার দিয়ে উজবেকিস্তানকে বিশ্বকাপে স্বাগত জানাল কলম্বিয়া

জুন ১৮, ২০২৬

নরেন্দ্র মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনী’ বলে প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প

জুন ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফার বিস্তারিত প্রকাশ, কার লাভ বেশি

জুন ১৮, ২০২৬

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ শতাংশের বেশি

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT