চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন পরিবর্তনে লঙ্কানদের টেস্ট দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ন ০৬, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

দুমাস আগেই ঘরের মাঠে ভারতের কাছে টেস্ট-ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয় শ্রীলঙ্কা। এরপর আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ জিতলেও ওয়ানডে-টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশ হয় লঙ্কানরা। টানা বিপর্যয় দূরে ঠেলে ভারত সফর দিয়েই ঘুরে দাঁড়াতে চায় তারা।

ঘুরে দাঁড়ানোর এই সফরে তিনটি পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১৫ সদস্যের এই দলে জায়গা হয়নি ব্যাটসম্যান কুশল মেন্ডিস, কুশল সিলভা এবং পেসার নুয়ান প্রদীপের। তাদের পরিবর্তে ডাক পেয়েছেন অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা, দুশন শানাকা এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ।

এর আগে গত সপ্তাহে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সিইও অ্যাশলে ডি সিলভা বলেছিলেন, ইনজুরি কাটিয়ে অলরাউন্ডার আসেলা গুনারত্নে এবং কুশল পেরেরা দলে ফিরতে পারেন। কিন্তু ঘোষিত দলে জায়গা হয়নি এ দুজনের।

গত মাসে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের কারণে ডাক পেয়েছেন ধনঞ্জয়া ও শানাকা। লঙ্কানদের ২-১ ব্যবধানে জেতা এই সিরিজে ৫২ গড়ে দলের হয়ে সর্বোচ্চ ২৬০ রান সংগ্রহ করেছেন ধনঞ্জয়া। অন্যদিকে দুই ম্যাচ খেলে ৬১ গড়ে শানাকা করেছেন ১৮৩ রান।

এছাড়া দলের ব্যাটিং কোচ হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন থিলান সামারাবিরা।

শ্রীলঙ্কা দল : দিনেশ চান্দিমাল (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (উইকেট রক্ষক), দিমুথ করুনারত্নে, ধনঞ্জয়া ডি সিলভা, সাদেরা সামারাবিক্রামা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, লাহিরু থিরিমান্নে, রঙ্গনা হেরাথ, সুরাঙ্গা লাকমাল, দিলরুয়ান পেরেরা, লাহিরু গামাগে, লাকশান সান্দাকান, বিশ্ব ফার্নান্দো, দাসুন শানাকা ও রোশেন সিলভা।

Jui  Banner Campaign
ট্যাগ: শ্রীলঙ্কা-ভারত সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে আসছে ইতিহাস সৃষ্টি করা সেই ‘প্রিয়তমা’

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: দিনাজপুর ৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চিকিৎসক ও শিক্ষক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুর ৬ আসনে ভোটারদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছেন ডা. জাহিদ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধের নির্দেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: কক্সবাজার প্রতিনিধি

নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে যৌথবাহিনীর সর্বোচ্চ সতর্কতা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT