চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনের মধ্যেই গ্রেপ্তার হতে পারেন মিঠুনপুত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৮
বিনোদন
A A

পানির সাথে মাদকদ্রব্য মিশিয়ে হিন্দি ও ভোজপুরী এক নায়িকার সর্বস্ব কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে ভারতীয় জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোর বিরুদ্ধে। আর এই অভিযোগ প্রমাণিত হলে আগামি দুই কি তিন দিনের মধ্যে গ্রেপ্তার হতে পারেন মিঠুনপুত্র। এমনটাই জানিয়েছেন কলকাতার একটি সংবাদ মাধ্যম।

গেল সপ্তাহে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে মিঠুনপুত্র মিমোর বিরুদ্ধে এফআইআর রুজু করার নির্দেশ দেয় দিল্লীর আদালত। অভিযোগ দায়ের করার নির্দেশ রয়েছে মিঠুনের স্ত্রী যোগিতা বালির নামেও। এমনটাই একটি সাক্ষাৎকারে জানিয়েছেন ভিক্টিমের আইনজীবী রবি সোনি।

শুক্রবার ভারতীয় একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন অভিযোগকারী অভিনেত্রীর আইনজীবী। তিনি স্পষ্টভাবে জানান, গত চারবছর ধরে অভিযোগকারী অভিনেত্রীর সাথে পরিচয় ছিলো মিমোর। কিন্তু মিমো ওকে সুযোগ মতো হেনস্থা ও প্রতারণা করেছেন। অভিনেত্রীর পানীয়তে মাদক মিশিয়ে তারসঙ্গে জোরজবরদস্তি করে সেক্স করছেন মিমো। এমন ঘটনার পর অভিনেত্রীকে প্রতিশ্রুতি দেয়া হয়েছিলো যে তাকেই বিয়ে করবেন। কিন্তু পরবর্তীতে মিঠুনপুত্র তাকে বিয়ে করতে অস্বীকার করেন।

জোর জবরদস্তি করে শারীরিক সম্পর্ক এবং পরবর্তীতে প্রতারণার কারণে আদালতের শরণাপন্ন হন ভোজপুরী ওই অভিনেত্রী। কয়েকটি প্রকাশিত সংবাদ মারফত জানা যায়, শারীরিক সম্পর্কের পর বিষয়টি জানাজানি হলে মিঠুন চক্রবর্তীর স্ত্রী যোগিতা বালির নির্দেশে গর্ভপাতও করানো হয় ওই অভিনেত্রীর। শুধু তাই নয়, মুম্বাই ছেড়ে যাওয়ারও হুমকি আসে ওই অভিনেত্রীর উপর। শেষ পর্যন্ত নাকি মুম্বাই ছেড়ে তিনি দিল্লীতে স্থানান্তরিত হন। কিন্তু কোনো উপায়ান্তর না দেখে শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হতে বাধ্য হন এই অভিনেত্রী।

আগামী দুই তিন দিনের মধ্যে মিমো গ্রেপ্তার হতে পারেন জানিয়ে অভিনেত্রীর আইনজীবী আরও বলেন, আমার মক্কেল এখনও মিমোকে বিয়ে করতে রাজি আছেন। কিন্তু, চক্রবর্তী পরিবার এই বিয়েতে রাজি নয়। ফলে দু’ তিনদিনের মধ্যেই মিমোকে গ্রেপ্তার করা হতে পারে। আমি আরও জানতে পেরেছি, মিমোর আইনজীবী আগাম জামিনের জন্য মুম্বাই হাইকোর্টে আবেদন করেছিলেন। কিন্তু, তা মঞ্জুর হয়নি।

এদিকে শোনা যাচ্ছে, ৭ জুলাই দীর্ঘদিনের বান্ধবী ও অভিনেত্রী মাদালশা শর্মাকে বিয়ে করতে চলেছেন মিঠুন পুত্র। দুই পরিবারের সদস্যদের উপস্থিতে হবে এই বিয়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিঠুন চক্রবর্তীমিমো
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT