চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাহলে দুষ্টের দমন করবে কে?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৩৫ অপরাহ্ণ ২১, মে ২০১৯
সম্পাদকীয়
A A

মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্ট আর ৯ শতাংশ সুদে ১০ বছরে খেলাপি ঋণ পরিশোধের বিশেষ সুবিধা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক যে সার্কুলার জারি করেছিল, তাকে ‘দুষ্টের পালন, শিষ্টের দমন’ হিসেবে মন্তব্য করেছেন হাইকোর্ট । শুধু তাই নয়, ওই সার্কুলারের ওপর ২৪ জুন পর্যন্ত স্থিতাবস্থাও জারি করেছেন আদালত।

ক’দিন আগে আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, দেশের আর্থিকখাতের নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংককে নিজেই ঋণ খেলাপিদের জন্য ওই বিশেষ সুবিধা দিয়ে সার্কুলার জারি করতে। এমনিতেই নানা কারণে গত কয়েক বছর ব্যাংকিংখাতে চরম বিশৃঙ্খলা চলছে। এরই মধ্যে আবার যখন এমন সার্কুলার আসে, তখন বিস্মিত হওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকে না। অথচ আর্থিকখাতে বিশৃঙ্খলার মূল কারণ এই খেলাপি ঋণ।

আবার কেন্দ্রীয় ব্যাংক এক্ষেত্রে তাদের সহযোগিতা করতে আসরে নেমে পড়েছে। ঋণ খেলাপিদের জন্য বিশেষ এই সুবিধা তারই বড় প্রমাণ। ঋণ খেলাপিদের জন্য সুবিধা শুধু এটুকুই নয়, আরো আছে। যেমন: এক বছরের ঋণ পরিশোধ না করে ১০ বছরের মধ্যে বাকি টাকা শোধ করা এবং নতুন করে ঋণও নিতে পারবেন তারা। আর এ কারণেই বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ একে ‘দুষ্টের পালন, শিষ্টের দমন’ হিসেবে মন্তব্য করেছেন।

দেশের খেলাপি ঋণের পরিমাণ নিয়ে গত বছর সাবেক অর্থমন্ত্রী সংসদকে জানিয়েছিলেন, প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে তা শোধ করেনি ঋণ গ্রহীতারা। নিশ্চয়ই এই এক বছরে তা আরো বেড়েছে। এই অবস্থায় এমন বিশেষ সুবিধা পেলে অন্যরাও উৎসাহিত হবেন, সেটাই তো স্বাভাবিক। কেননা এর আগেও বাংলাদেশ ব্যাংক ঋণ খেলাপিদের জন্য যেসব সুযোগ দিয়েছে, তাতে শেষ পর্যন্ত খেলাপি ঋণ কমেনি। বরং বেড়েছে।

আমরা জানি, রাজনীতিকদের ছত্রছায়ায় এই ঋণ খেলাপিরা দাপিয়ে বেড়ায়। কোনো আইন দিয়েই তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় না। তাদের ক্ষমতা এতটাই বেশি, কেন্দ্রীয় ব্যাংক পর্যন্ত জিম্মি হয়ে থাকে এদের কাছে।

সাধারণত রাষ্ট্র, সমাজ বা পরিবারে ‘শিষ্টের পালন এবং দুষ্টুকে দমনের শিক্ষা দিয়ে থাকে। কিন্তু এ ক্ষেত্রে আমরা তার উল্টো দেখছি। কিন্তু এই দুষ্টের পালন না করে দমন করতেই হবে। না হলে শিষ্টের পালন বলে আর কিছু থাকবে না। আমরা মনে করি, রাষ্ট্র পরিচালনায় এমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এমন করতে পারে না। তাই রাষ্ট্রকেই এসব দুষ্টুদের দমন করে সমাজে দৃষ্টান্ত রাখতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋণ খেলাপিখেলাপি ঋণবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT