চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিন ও পরিবারকে বিষয়টি খুব মর্মাহত করেছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩১ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় দলে সময়টা ভাল কাটছে না তাসকিন আহমেদের। এরইমধ্যে কয়েকটি নামসর্বস্ব অনলাইন নিউজ পোর্টালে খবর চাউর করে সহধর্মিনী সৈয়দ রাবেয়া নাঈমাকে নির্যাতন করেছেন জাতীয় দল পেসার। শুক্রবার বিষয়টি নিয়ে ফেসবুকে জবাব দিলেন তাসকিন। লিখেছেন, এমন মিথ্যা সংবাদে তিনি ও তার পরিবারের সদস্যরা খুবই মর্মাহত।

বৃহস্পতিবার বিকেল থেকে কয়েকটি ওয়েবসাইটে ‘এবার বউ পেটালেন তাসকিন!’ শিরোনামে খবর বের হতে থাকে। কিন্তু কোন প্রতিবেদনেই খবরের উৎস সম্পর্কে কোন ধারণা দেয়া হয়নি। তাসকিন কিংবা তার পরিবারের কারো বক্তব্যও ছিল না। ফেসবুকের মাধ্যমে এসব তাসকিনের চোখেও পড়ে।

পরে কয়েকটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে কড়া জবাবের পর ফেসবুকেও লিখলেন তাসকিন, ‘একটা বিষয় আমাকে এবং আমার পরিবারকে খুব মর্মাহত করেছে। আপনাদের দোয়ায় আমি ও আমার সহধর্মিণী নাঈমা ভাল আছি। আর এভাবেই ভাল থাকতে চাই আপনাদের দোয়ায়।’

মূর্তিকারিগর

জাতীয় দল তারকা আরও লিখেছেন, ‘গণমাধ্যম আমাকে সব সময় সহযোগিতা করেছে এই জন্য আমি কৃতজ্ঞ। জাতীয় দলের বাইরে থাকায় আমার মন স্বাভাবিকভাবেই কিছুটা খারাপ, জাতীয় দলে ফিরতে যখন আমি নিজের পারফরমেন্স নিয়ে চিন্তিত তখন কোন এক গণমাধ্যম আমার এবং নাঈমার সংসার জীবন নিয়ে নেতিবাচক মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করছে। যে কারণে আমার পরিবারকে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে সমাজের কাছে।’

‘দয়া করে আমার এবং আমার পরিবারকে বুঝবেন। সবার কাছে আমার চাওয়া আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন সকল প্রতিবন্ধকতা পেরিয়ে যেন আবার জাতীয় দলে ফিরে আসতে পারি….।’ সামাজিক মাধ্যমে তাসকিনের আকুতি ঝরেছে এভাবেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিন আহমেদ
শেয়ারTweetPin1

সর্বশেষ

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬

খুলনায় বস্তাবন্দী কিশোরীর পরিচয় শনাক্ত, বাবা-মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ

জুলাই ১১, ২০২৬

ইরানের কাছ থেকে হরমুজ প্রণালিতে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT