চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তালেবানের সাথে আরএসএসের তুলনা করায় জাভেদ আখতারের বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ন ২৩, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

তালেবানের সাথে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) তুলনা করে ঝামেলায় পড়েছেন ভারতীয় গীতিকার ও রাজ্যসভার সাবেক সংসদ সদস্য জাভেদ আখতার। তার বিরুদ্ধে মানহানির অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে আরএসএস এর তরফ থেকে।

মুম্বাইয়ের আইনজীবী ধ্রুতিমান জোশি মামলাটি দায়ের করেছেন। তিনি বলেছেন, সম্প্রতি এক টক শোতে আরএসএস-এর সাথে তালেবানের তুলনা করেছেন জাভেদ আখতার। বিষয়টি তার কাছে হিন্দু সমাজের জন্য অবমাননাকর মনে হয়েছে। জোশির মতে বিষয়টি পূর্ব পরিকল্পিত এবং সাধারণ মানুষের চোখে আরএসএস-এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রয়াস। তাই তিনি মামলা করেছেন।

জোশি আরও বলেন, ‘কোনো প্রমাণ ছাড়াই আখতার এসব কথা বলেছেন। বর্তমান রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রীপরিষদের বেশ কয়েকজন মন্ত্রীসহ উচ্চপদস্থ অনেকেই আরএসএস-র সঙ্গে যুক্ত। অভিযুক্ত ব্যক্তি এটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন যে, আরএসএস-এর একজন সদস্য বা সমর্থকও তালেবানের মতো কোনো কাজ করেছেন এবং অগণতান্ত্রিক ভাবে একটি রাজ্য বা দেশ দখল করেছেন কিংবা কারো হাতে বন্দুক দেখেছেন।’

গত শুক্রবার ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভির একটি অনুষ্ঠানে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসকে তালেবানের সঙ্গে তুলনা করেন। বিজেপি নেতারা তার এই বক্তব্যের বিরোধিতা করে বলেছেন, তার উচিত করজোড়ে ক্ষমা প্রার্থনা করা।

Jui  Banner Campaign
ট্যাগ: আরএসএসজাভেদ আখতারবিজেপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT