চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তালগোল পাকিয়ে হেরেই গেল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
শেষ ইনিংসে প্যাটেল একাই নিয়েছেন ৫ উইকেট

শেষ ইনিংসে প্যাটেল একাই নিয়েছেন ৫ উইকেট

এর নাম টেস্ট। নাহ এর নাম পাকিস্তান; সম্ভবকে অসম্ভব করতে যাদের জুড়ি মেলা ভার!  দুইদিন হাতে রেখে জয়ের জন্য টার্গেট ছিল ১৩৯। হাতে ১০ উইকেট। চতুর্থদিন সেই দলটি দ্বিতীয় সেশন নাগাদ হেরে গেল ৪ রানে!

আবু ধাবিতে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ড টস জিতে আগে ব্যাট করতে নামে। পাকিস্তানের দুর্দান্ত বোলিংয়ের মুখে দলটি ১৫৩ রানে গুটিয়ে যায়। জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে করে ২২৭। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ২৪৯ করলে সরফরাজদের টার্গেট দাঁড়ায় ১৭৬। সোমবার দলটি অলআউট হয় ১৭১ রানে।

পাকিস্তান এদিন চতুর্থ উইকেট হারায় ১৩০ রানে। ১৪৭ রানে পঞ্চম উইকেট। নবম উইকেট পড়ে ১৬৪ রানে। শেষ উইকেটে আজহার আলী এবং মোহাম্মদ আব্বাস বাকি পথটুকু পাড়ি দিতে পারেননি।

পাকিস্তানের শেষ চার ব্যাটসম্যানই রানের খাতা খুলতে পারেননি! লড়াই করেছেন কেবল আজহার আলী এবং আসাদ শফিক। আজহার ১৩৬ বলে পাঁচটি চারে ৬৫ রান করেন। তিনিই মূলত পাকিস্তানের আশা জিইয়ে রাখেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন।

মিডল-অর্ডারে শফিক তাকে ভালো সঙ্গ দিতে থাকেন। ৮১ বলে ৪৫ রানের ইনিংস খেলে যান। শফিক আউট হন দলকে ১৩০ রানে রেখে।

পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে প্রধান ভূমিকা অভিষিক্ত প্যাটেলের। ২৩.৪ ওভার বল করে ৫৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে নিয়েছিলেন দুই উইকেট।

Reneta

দুটি করে উইকেট ইশ সোধি এবং নিল ওয়াগনারের। প্রথম ইনিংসেও দুজনে একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসী যেভাবে জীবিত উদ্ধার হলো

আগস্ট ৪, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মুম্বাই পুলিশের বেতন কেলেঙ্কারি: ভুয়া কর্মচারীর নামে ৬.৪১ কোটি টাকা আত্মসাৎ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT