চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক মাসুদের মৃত্যু: ক্ষতিপূরণ মামলায় মূল রায় ঘোষণা রোববার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৭
আদালত
A A
তারেক মাসুদ

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মৃত্যুতে ক্ষতিপূরণ চেয়ে করা মামলার রায় ঘোষণা রোববার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। ওই দিন রায়ের মূল অংশ ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার সকাল থেকে আবার রায় পড়া শুরু হয়ে বিকেল রোববার পর্যন্ত রায় ঘোষণা মুলতবি করেন আদালত। এর আগে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার সকাল ১০ টা ৫০ মিনিটে রায় ঘোষণা শুরু করে বিকেল ৪টা ৫ মিনিটে রায় ঘোষণা বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন।

আদালতে নিহত তারেক মাসুদের স্ত্রী ক্যাথেরিন মাসুদের পক্ষে ছিলেন আইনজীবী ড. কামাল হোসেন, ব্যারিস্টার সারা হোসেন ও রমজান আলী সিকদার। বাস মালিকের পক্ষে ছিলেন আইনজীবী আবদুস সোবহান তরফদার এবং রিলায়েন্স ইনস্যুরেন্স কোম্পানির পক্ষে ছিলেন,আইনজীবী এহসান এ সিদ্দিক ও ইমরান এ সিদ্দিক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইশরাত জাহান।

মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ২০১১ সালের ১৩ আগস্ট সড়ক দুর্ঘটনায় মারা যান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের সিইও মিশুক মনিরসহ মাইক্রোবাসের পাঁচ আরোহী। চুয়াডাঙ্গাগামী একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ এই ঘটনায় বাদী হয়ে একটি মামলা করে।

আর ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি নিহতদের পরিবারের সদস্যরা মানিকগঞ্জ জেলা জজ আদালতে মোটরযান অর্ডিন্যান্সের ১২৮ ধারায় বাস মালিক, চালক এবং ইনস্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে পৃথক দুটি মামলা করেন।

পরে পরিবারের দায়ের করা ক্ষতিপূরণ মামলা দুটি হাইকোর্টে বদলির নির্দেশনা চেয়ে আবেদন করেন বাদীপক্ষ। ২০১৪ সালের ২৯ অক্টোবর মামলা দুটি বদলির আবেদন মঞ্জুর করেন হাইকোর্ট। পরবর্তীতে বিচারপতি জিনাত আরার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে বিষয়টি শুনানির জন্য নির্ধারন করে দেন প্রধান বিচারপতি। পরবর্তীতে বিষয়টির হাইকোর্ট বেঞ্চে শুনানি হয় এবং গত ১৬ নভেম্বর আদালত রায়ের জন্য ২৯ নভেম্বর দিন ধার্য করেন।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তারেক মাসুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

চার দশক পর নেপালের মন্দিরে ঐতিহাসিক বুদ্ধমূর্তি

মে ২, ২০২৬
লন্ডনে মার্কিন দূতাবাসের বাইরে পুলিশের টহল

যুক্তরাজ্যে থাকা নাগরিকদের সতর্ক করেছে মার্কিন দূতাবাস

মে ২, ২০২৬

সাবেক এমপি অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ইন্তেকাল করেছেন

মে ২, ২০২৬

হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

মে ২, ২০২৬
প্রধানমন্ত্রীর ভারত সফর

ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা সেবা স্বাভাবিকের পথে, ধাপে ধাপে এগোচ্ছে দিল্লি

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT