চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারুণ্যের উদ্দীপনায় ব্যান্ড ফেস্ট শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

বিজয়ের ৪৯ বছরে দেশ মাতৃকাকে বিশ্বের কাছে তুলে ধরতে এবং বিজয়ের উৎসবকে আরও রঙিন, স্মরণীয় ও প্রাণবন্ত করে তুলতে গত পাঁচ বছরের মতো এবারও চ্যানেল আই চেতনা চত্বরে শুরু হয়েছে দিনব্যাপী চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৯।

রবিবার সকাল ১১টা ৫ মিনিটে শুরু হয়েছে ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৯’। চলবে বিকাল ৫টা পর্যন্ত। এবার দিনভর এই ফেস্ট মাতাবে দেশের নামীদামী ১৮টি ব্যান্ড দল।

কবুতর উড়িয়ে ফেস্টের উদ্বোধন করেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস গ্রুপের পরিচালক মুকিত মজুমদার বাবু, তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসানসহ উপস্থিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও ব্যান্ড শিল্পীরা।

উদ্বোধন অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শাইখ সিরাজ বলেন, ‘ব্যান্ড সঙ্গীতের চলমান এই ধারাকে আমরা সাধুবাদ জানাই। এখান থেকে আমাদের অনেক নতুন ছেলেমেয়ে তৈরি হচ্ছে। ফিউশন মিউজিক গুলো উল্লেখ করার মতো। ব্যান্ডের অনেক পরিবর্তন হয়েছে, গবেষণার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে, অনেকে পড়াশোনাও করছে এই বিষয়ে। আশা করি একাত্তরের সময় বিশ্বের জনমতকে বাংলাদেশের পক্ষে আনার লক্ষ্যে যেমন ম্যাডিসন স্কয়ারে গান গাওয়া হয়েছিল, অন্য কোনো দেশের স্বাধীনতাকামীদের জন্য আমাদের ব্যান্ড দল সেরকম গান গাইবে।’

ইমপ্রেস গ্রুপের পরিচালক মুকিত মজুমদার বাবু বলেন, ‘এই মাস সেলিব্রেশন মাস। সেলিব্রেশন শুরু হচ্ছে আজ ব্যান্ড ফেস্টের মাধ্যমে’

তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের সময় বেতারে সংগীত শিল্পীরা স্বাধীনতার গান গাইতেন, অনুরোধ করবো সেই গানগুলো যেন ব্যান্ডগুলো ধারণ করেন। স্বাধীনতার চেতনাকে ধরে রাখার জন্য অনুরোধ করবো। আমরা যেন শিকড় থেকে বিচ্ছিন্ন না হয়ে যাই।’

Reneta

ব্যান্ড ফেস্টের শুরুতেই দুটি গান গেয়ে মঞ্চ মাতিয়েছে আইয়ুব বাচ্চু বিহীন এলআরবি।

কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর হাত ধরে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে শুরু হয়েছিলো ‘ব্যান্ড ফেস্ট’। তিনি বলেছিলেন, ‘যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই ব্যান্ড ফেস্ট থাকবে’। আইয়ুব বাচ্চু নেই, কিন্তু তাঁকে স্মরণ করে ৬ষ্ঠ বারের মতো চলছে ব্যান্ড ফেস্টের এই আয়োজন।

এবারের ফেস্টে অংশ নিচ্ছে মোট ১৮টি ব্যান্ড দল। এরমধ্যে তালিকায় আছে এলআরবি, ফিডব্যাক, অবসকিওর, আর্ক, ভাইকিংস, ওয়ার সাইট, ধ্রুবতারা, দলছুট, শিরোনামহীন, পার্থিব, আরবোভাইরাস, মেকানিক্স, হইচই, সিম্পনি, জলের গান, ব্ল্যাক মুন, তীরন্দাজ ও মেট্রিক্যাল দলগুলোর নাম।

অনুষ্ঠানটি চ্যানেল আই ও চ্যানেল আই অনলাইনের ফেসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এবারের ফেস্টটি নিবেদন করছে স্বপ্ন, ইয়ামাহা এবং ঐক্য স্টোর পাওয়ার্ড বাই নন্দন।

অনন্যা রুমার পরিচালনায় ব্যান্ড ফেস্ট ’১৯ উপস্থাপনা করছেন অপু মাহফুজ ও দিলরুবা সাথী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চুচেতনা চত্ত্বরচ্যানেল আইব্যান্ড ফেস্টলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT