চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ন ১৭, এপ্রিল ২০১৮
বাংলাদেশ, রাজনীতি
A A

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসের মীমাংসিত বিষয়গুলোকে নিয়ে বিতর্ক করে, আবার মুক্তিযুদ্ধকে নির্বাচনী ইশতেহার হিসেবে ব্যবহার করে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

মঙ্গলবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে মুজিবনগর দিবস উপলক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কাদের আরো বলেন, বাংলাদেশে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও ৭ মার্চ স্বাধীনতার সত্যিকারের ঘোষণা, যা বাঙালী জাতীয়তাবাদের সংগ্রামের ঘোষণা হিসেবে সর্বাত্মক স্বীকৃত। সেই দিবস এবং যারা মুজিনগর দিবস পালন করে না তাদের রাজনীতি হচ্ছে ইতিহাসের মীমাংসিত বিষয়গুলোকে অস্বীকার করা। আর ইতিহাসের মীমাংসিত বিষয়কে নিয়ে যারা বিতর্ক ও অস্বীকার করে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

তিনি বলেন, আমরা বারবার লক্ষ্য করছি, বাংলাদেশের বড় একটি দল তারা মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে না। তারা মুক্তিযুদ্ধকে নির্বাচনী ইশতেহারে লোক দেখানো প্রতিশ্রুতি হিসেবে গোচরীভূত করে। যারা নির্বাচন এলে লোক দেখানো হিসেবে ব্যবহার করে তাদের মুক্তিযুদ্ধের প্রতি কতটা কমিটমেন্ট আছে- এটা এখানেই আমাদের একটা সংশয় ও প্রশ্ন থেকে যায়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুল মতিন খসরু,দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর প্রমুখ।

এরপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরলিড নিউজ
শেয়ারTweetPin2

সর্বশেষ

পয়লা বৈশাখ: শঙ্কা না থাকলেও প্রস্তুত পুলিশ

এপ্রিল ১২, ২০২৬
আশা ভোঁসলের প্রয়াণে শোকাচ্ছন্ন গোটা সংগীত অঙ্গন

কবে, কোথায় হবে আশা ভোঁসলের শেষকৃত্য?

এপ্রিল ১২, ২০২৬

অল্প বয়সে বিয়ে, পরিবারের সাথে দূরত্ব— আশার জীবনের অজানা অধ্যায়

এপ্রিল ১২, ২০২৬

তথ্যের অবাধ প্রবাহের কারণে বর্তমানে অপতথ্যের প্রচারও বৃদ্ধি পাচ্ছে: তথ্যমন্ত্রী

এপ্রিল ১২, ২০২৬

মেসিকে নিয়ে আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ দল

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT